নাশকতা ঠেকাতে মহাসড়কে পুলিশ যানবাহনে তল্লাশি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাশকতা সৃষ্টিকারীদের ঠেকাতে মহাসড়কে পুলিশের চেকপোস্টে তল্লাশি করা হচ্ছে।মঙ্গলবার (২৩

2026-06-23T12:59:11+00:00
2026-06-23T12:59:11+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নাশকতা ঠেকাতে মহাসড়কে পুলিশ যানবাহনে তল্লাশি
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১২:৫৯ পিএম 
কালিয়াকৈরে পুলিশের চেকপোস্টে তল্লাশি। ছবি : সময়ের আলো
গাজীপুরের কালিয়াকৈরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাশকতা সৃষ্টিকারীদের ঠেকাতে মহাসড়কে পুলিশের চেকপোস্টে তল্লাশি করা হচ্ছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসাগরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় এমনি চিত্র দেখা গেছে।

জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে উপজেলার কোথাও নাশকতা সৃষ্টিকারীদের ঠেকাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মহাসড়কে সম্ভাব্য নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা প্রতিরোধে পুলিশের বিশেষ তল্লাশি কার্যক্রম পরিচালিত হয়েছে। এ সময় মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয়। জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। 


কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম পিপিএম বার জানান, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে তল্লাশির সময় যানবাহনের কাগজপত্র যাচাইসহ সন্দেহজনক বস্তু অনুসন্ধান করা হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   নাশকতা  মহাসড়ক  পুলিশ  তল্লাশি 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: