খুলনায় শীর্ষ সন্ত্রাসী শুটার পারভেজ গ্রেফতার

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনায়তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীশুটার সন্ত্রাসী মো. পারভেজ গাজী (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২২ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে

2026-06-23T20:17:57+00:00
2026-06-23T20:17:57+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
খুলনায় শীর্ষ সন্ত্রাসী শুটার পারভেজ গ্রেফতার
খুলনা ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৮:১৭ পিএম 
ছবি : সময়ের আলো
খুলনায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শুটার সন্ত্রাসী মো. পারভেজ গাজী (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (২২ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর লবণচরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার পারভেজ নগরীর লবণচরা থানার মোক্তার হোসেন রোডের ৭ নম্বর গলির নূর ইসলাম গাজী ওরফে নরু ইসলামের ছেলে।

লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে নগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের প্রধান শুটার মো. পারভেজ গাজী ওরফে পারভেজকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার পারভেজ একাধিক মামলার আসামি, বলেও জানান তিনি।


পুলিশ ও এলাকাবাসীরা জানান, পারভেজ গত ২১ মে দুপুরে মোটরসাইকেলে এসে নগরীর লবণচরা থানার পুটিমারী বাজারের পার্শ্ববর্তী স্থানীয় ওয়ার্ড বিএনপি কার্যালয়ে প্রবেশ করে। এরপর সে ওই অফিসে থাকা যুবদল নেতা এবং পুটিমারী বাজার কমিটির সভাপতি মাসুম বিল্লাহ ও জাহিদকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। গুলি মাসুমের বাঁ পায়ের ঊরু ও জাহিদের ডান হাতে বিদ্ধ হয়। পরে পারভেজ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

সময়ের আলো/আতা
  বিষয়:   খুলনা  শীর্ষ সন্ত্রাসী  শুটার পারভেজ  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: