কমলনগরে কাবিখা প্রকল্পে রাস্তা নির্মাণ, এলাকাবাসীর স্বস্তি

রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্পের আওতায় ‘ইসমাইল ভূঁইয়া রাস্তা’ মাটি দিয়ে

2026-06-24T09:00:14+00:00
2026-06-24T15:11:59+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কমলনগরে কাবিখা প্রকল্পে রাস্তা নির্মাণ, এলাকাবাসীর স্বস্তি
রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৯:০০ এএম  আপডেট: ২৪.০৬.২০২৬ ৩:১১ পিএম
কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে নতুন রাস্তা। ছবি : সময়ের আলো
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্পের আওতায় ‘ইসমাইল ভূঁইয়া রাস্তা’ মাটি দিয়ে মজবুতভাবে সংস্কার ও বেঁধে দেওয়া হয়েছে। জাতীয় সংসদের ২৪ নং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনের বিশেষ বাজেট বরাদ্দে এই উন্নয়ন কাজ সম্পন্ন হয়। দীর্ঘদিন পর অবহেলিত এই রাস্তাটির সংস্কার হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ও আনন্দের বন্যা বইছে।

স্থানীয় বাসিন্দা মাঈন উদদীন নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, বর্ষা এলেই এই রাস্তায় এক মাজা (কোমর) পানি হয়ে যেত। চলাচলের একদম অনুপযোগী হয়ে পড়ত এলাকাটি। আগে অনেকেই রাস্তাটি সংস্কারের আশা দিলেও কেউ কাজ করেনি। কিন্তু এবার আমাদের সংরক্ষিত নারী সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন এমপি আমাদের রেদোয়ান ভাইয়ের মাধ্যমে এই রাস্তাটি সুন্দরভাবে করে দিয়েছেন। আমরা এলাকাবাসী এতে অত্যন্ত খুশি।


উন্নয়ন কাজের প্রশংসা করে চর কাদিরা ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আব্বাস উদ্দিন ভূঁইয়া বলেন, রামগতি ও কমলনগরের সার্বিক উন্নয়নে হাওয়া লেগেছে। এই অঞ্চলের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে উন্নয়ন নিশ্চিত করা আমাদের প্রিয় নেত্রী বীথিকা বিনতে হোসাইন এমপির দ্বারাই সম্ভব হচ্ছে।

রাস্তা সংস্কার কাজের তদারকি ও বাস্তবায়নে যুক্ত থাকা কমলনগর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. রেদোয়ান উল্লাহ বলেন, আমাদের প্রিয় নেতা মরহুম শফিউল বারী বাবু ভাইয়ের আদর্শ ও আদেশকে বুকে লালন করে তারই সহধর্মিণী আমাদের ভাবি বীথিকা বিনতে হোসাইন এমপি কাজ করে যাচ্ছেন। ইনশাআল্লাহ, আগামী দিনেও ভাবির হাত ধরে রামগতি ও কমলনগরের প্রতিটি ওয়ার্ডে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়া হবে।

রাস্তাটি সংস্কারের ফলে ৬ নং ওয়ার্ডের শত শত মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হলো এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার ভোগান্তি থেকে তারা স্থায়ী মুক্তি পেলেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   কমলনগর  চর কাদিরা ইউনিয়ন  কাবিখা প্রকল্পে  রাস্তা নির্মাণ  এলাকাবাসী  স্বস্তি 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: