কথায় নয়, বর্তমান সরকার দৃশ্যমান কাজে বিশ্বাসী : ভূমি প্রতিমন্ত্রী

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

বর্তমান সরকার কথায় নয়, বরং দৃশ্যমান কাজে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ

2026-06-24T09:49:33+00:00
2026-06-24T09:49:33+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
কথায় নয়, বর্তমান সরকার দৃশ্যমান কাজে বিশ্বাসী : ভূমি প্রতিমন্ত্রী
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৯:৪৯ এএম 
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। ছবি : সময়ের আলো
বর্তমান সরকার কথায় নয়, বরং দৃশ্যমান কাজে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেন, বিগত সরকারের আমলে দেশের উন্নয়নের নামে সীমাহীন দুর্নীতি ও লুটপাট হয়েছে। তবে বর্তমান গণতান্ত্রিক সরকার দেশের মানুষের কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলস কাজ করছে।

মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রশাসন আয়োজিত এক বহুমুখী কল্যাণমূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামী ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানে চারা বিতরণ, হালদা নদীর নিবন্ধিত জেলেদের মাঝে সেলাই মেশিন, আমন প্রণোদনা ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে সভায় প্রতিমন্ত্রী আরও বলেন, প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীর সুরক্ষায় সরকার বদ্ধপরিকর। মা-মাছ ও রেণু রক্ষায় যেসব মৎস্যজীবী মাছ ধরা থেকে বিরত থাকেন, তাদের বিকল্প কর্মসংস্থানের জন্যই এ সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দেশে প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনাও সরকারের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন র‍্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসপি সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ, সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।

এর আগে সকালে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আয়োজিত এক ‘অনুপ্রেরণামূলক মতবিনিময় সভা’য় বিশেষ অতিথি হিসেবে যোগ দেন প্রতিমন্ত্রী মীর হেলাল। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সেখানে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রথাগত শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। শিক্ষার মূল কারিকুলামের সঙ্গে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে যুক্ত করা হয়েছে। একটি আত্মনির্ভরশীল ও প্রগতিশীল জাতি গঠনে শিক্ষকদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সময়ের আলো/জোই


  বিষয়:   সরকার  দৃশ্যমান কাজ  বিশ্বাসী  ভূমি প্রতিমন্ত্রী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: