গাড়িতে আরএফআইডি ট্যাগ ও স্মার্ট নম্বরপ্লেট না লাগালে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মোটরযানে রেডিও ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) ট্যাগসহ রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট সংযোজন না থাকলে সংশ্লিষ্ট মোটরযান মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে

2026-06-24T10:23:24+00:00
2026-06-24T10:23:24+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
জাতীয়
গাড়িতে আরএফআইডি ট্যাগ ও স্মার্ট নম্বরপ্লেট না লাগালে ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১০:২৩ এএম 
প্রতীকী ছবি
মোটরযানে রেডিও ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) ট্যাগসহ রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট সংযোজন না থাকলে সংশ্লিষ্ট মোটরযান মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিআরটিএ।

বুধবার (২৪ জুন) প্রকাশিত বিআরটিএর এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে মোটরযানে রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ সংযোজন কার্যক্রম চলমান রয়েছে। এরইমধ্যে বিভিন্ন সেতুর টোল প্লাজায় স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল আদায়ের জন্য একটি সমন্বিত ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ব্যবস্থায় মোটরযানে সংযুক্ত আরএফআইডি ট্যাগ বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে।  


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনেক মোটরযানের রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ প্রস্তুত হওয়ার পর এসএমএসের মাধ্যমে অবহিত করা হলেও মালিকরা এখনও সেগুলো সংগ্রহ ও মোটরযানে সংযোজন করেননি। 

স্বয়ংক্রিয় টোল আদায় কার্যক্রম বাস্তবায়ন এবং সড়ক-মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে যেসব মোটরযানে এখনও আরএফআইডি ট্যাগসহ রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট সংযোজন করা হয়নি, সেসব যানবাহনের মালিকদের দ্রুত তা সম্পন্ন করতে অনুরোধ জানিয়েছেন সংস্থাটি। 

সময়ের আলো/জেডি 



  বিষয়:   গাড়ি  আরএফআইডি ট্যাগ  স্মার্ট নম্বরপ্লেট  বিআরটিএ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: