বিদ্যুৎ বিল মেটাতে রাস্তায় ভিক্ষা করছে রোবট

সময়ের আলো ডেস্ক

প্রযুক্তি

প্রযুক্তির দুনিয়ায় নিত্যনতুন কতকিছুই তো দেখি আমরা, যেন বিস্ময়ের শেষ নেই। তাই বলে একটা রোবট ভিক্ষা করবে, এই দৃশ্যও দেখতে

2026-06-24T10:59:12+00:00
2026-06-24T10:59:12+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
প্রযুক্তি
বিদ্যুৎ বিল মেটাতে রাস্তায় ভিক্ষা করছে রোবট
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১০:৫৯ এএম 
পথচারীদের উদ্দেশে হাতজোড় করে ভিক্ষা চাইছে মানবসদৃশ রোবট। ছবি : সংগৃহীত
প্রযুক্তির দুনিয়ায় নিত্যনতুন কতকিছুই তো দেখি আমরা, যেন বিস্ময়ের শেষ নেই। তাই বলে একটা রোবট ভিক্ষা করবে, এই দৃশ্যও দেখতে হবে! সম্প্রতি চীনের সিচুয়ান প্রদেশে এমনই ঘটনা ঘটেছে, যা নেট দুনিয়ায় ভাইরাল।

ভিডিওতে দেখা যাচ্ছে, ফুটপাতে এক হাঁটু মুড়ে বসে পথচারীদের উদ্দেশে হাতজোড় করে ভিক্ষা চাইছে মানবসদৃশ একটি রোবট। বারবার সে মাথা নোয়াচ্ছে। নিজেকে চার্জ দিতে রোবটটির বিদ্যুৎ প্রয়োজন। কিন্তু বিদ্যুতের বিল মেটানোর জন্য চাই অর্থ। সেই অর্থ জোগাড় করতেই রোবটটি পথে নেমেছে। তার সামনে রাখা একটি ছোট থালা, সেখানে কয়েকটি কয়েন রাখা। পাশে রাখা আছে একটি কিউআর কোড। সেটি স্ক্যান করে ডিজিটাল পদ্ধতিতেও অর্থ দানের সুযোগ রয়েছে। 

ভিডিওতে আরও দেখা যায়, রোবটটির গায়ে থাকা এলইডি স্ক্রিন ও লাউডস্পিকারে বারবার ঘোষণা করা হচ্ছে, ‘রিচার্জ করার অর্থ নেই, দয়া করে বিদ্যুতের বিল দিতে সাহায্য করুন।’


বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোবটটিকে চীনা রোবোটিকস প্রতিষ্ঠান ‘ইউনিট্রি’র তৈরি ‘ইউনিট্রি জি১’ মডেল হিসেবে শনাক্ত করা হয়েছে। 

রোবট ভিক্ষুকের এই ভিডিও দেখে নেটিজেনরা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। কেউ বলছেন, ‘রোবটের কারণে মানুষের চাকরি তো যাচ্ছেই, এখন দেখছি রোবট ভিক্ষুকদের জায়গাও দখল করছে।’ আবার কেউ বলছেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্ব দখল করবে কী, তারা তো দেখি নিজেরাই রিচার্জের টাকার জন্য ভিক্ষা করছে।’

অনেকে এও মনে করছেন, এটি কোনো প্রতিষ্ঠানের অভিনব বিপণন কৌশল কিংবা কোনো শিল্পীর পথপ্রদর্শনী হতে পারে। এমন ঘটনা এবারই প্রথম নয়, হংকংভিত্তিক সংবাদমাধ্যম এইচকে০১-এর তথ্যমতে, চীনের রাজধানী বেইজিং, চেংদু এবং ফুঝৌ শহরের রাস্তায়ও ইদানীং এমন ‘রোবট ভিক্ষুক’ দেখা যাচ্ছে। 

এমন দৃশ্য ভবিষ্যতের এক অন্যরকম পৃথিবীর ইঙ্গিত দিচ্ছে। দেখা যাক, প্রযুক্তি মানব সভ্যতাকে কতদূর নিয়ে যায়।

সময়ের আলো/মহু


  বিষয়:   ভিক্ষা  রোবট  ভিক্ষুক  চীন  প্রযুক্তি 


Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: