স্কুল-কলেজের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা শুরু ১ জুলাই

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

সরকারি ও বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক্‌-নির্বাচনী পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন

2026-06-24T12:22:54+00:00
2026-06-24T12:22:54+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
শিক্ষা
স্কুল-কলেজের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা শুরু ১ জুলাই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১২:২২ পিএম 
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর। ছবি : সংগৃহীত
সরকারি ও বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক্‌-নির্বাচনী পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে পরীক্ষা শুরু হয়ে ১৬ জুলাই শেষ হবে।‎

মঙ্গলবার (২৩ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।‎


‎আদেশে বলা হয়, অনিবার্য কারণে শিক্ষা মন্ত্রণালয়ের ২০ মে তারিখের প্রজ্ঞাপনে নির্ধারিত পরীক্ষার সূচি পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী অর্ধবার্ষিক ও প্রাক্‌-নির্বাচনী পরীক্ষা ২৮ জুন থেকে শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলার কথা ছিল।‎ তবে সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষা ১ জুলাই (বুধবার) শুরু হবে এবং ১৬ জুলাই (বৃহস্পতিবার) শেষ হবে।

‎‎এ নির্দেশনা সরকারি ও বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের বাস্তবায়নের জন্য পাঠানো হয়েছে।

সময়ের আলো/মহু


  বিষয়:   স্কুল  কলেজ  অর্ধবার্ষিক  প্রাক নির্বাচনী  পরীক্ষা 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: