খামেনির শেষকৃত্যে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠানে যোগ দিতে ভারতের

2026-06-24T20:27:11+00:00
2026-06-24T20:27:11+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
খামেনির শেষকৃত্যে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৮:২৭ পিএম 
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার (২৪ জুন) ভারতের সংবাদ সংস্থা পিটিআই এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির ইরানি দূতাবাস মঙ্গলবার প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের এই আমন্ত্রণপত্রটি ভারতীয় কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেছে। তবে এই শেষকৃত্য অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বশরীরে অংশ নেবেন, নাকি ভারতের পক্ষ থেকে কোনো উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাঠানো হবে-সে বিষয়ে নয়াদিল্লি এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি।

এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী ৪ জুলাই রাজধানী তেহরানে প্রথম জানাজা অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী রাষ্ট্রীয় শোকের আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। ৪ ও ৫ জুলাই সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে শায়িত রাখা হবে। এরপর ৬ জুলাই অনুষ্ঠিত হবে রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া শোভাযাত্রা। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে তেহরান প্রদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে ৭ জুলাই দেশটির পবিত্র শহর কোমে আরেকটি জানাজা, শ্রদ্ধা নিবেদন ও শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সবশেষে আগামী ৯ জুলাই আয়াতুল্লাহ আলী খামেনির জন্মস্থান এবং শিয়া মুসলিমদের অন্যতম পবিত্র নগরী মাশহাদে শেষ দফার জানাজা শেষে ইমাম রেজার মাজারে বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হবে।


উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত হন দীর্ঘ ৩৬ বছর ইরানের হাল ধরা আয়াতুল্লাহ আলী খামেনি। ওই হামলায় তার পরিবারের আরও বেশ কয়েকজন সদস্য প্রাণ হারান এবং তার পুত্র ও বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর আহত হন।

চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে খামেনির এই রাষ্ট্রীয় শেষকৃত্যের প্রক্রিয়াটি বারবার পিছিয়ে যায়। এর আগে এপ্রিল মাসে তার স্মরণে একটি সংক্ষিপ্ত রাষ্ট্রীয় অনুষ্ঠানের আয়োজন করা হলেও তা পূর্ণাঙ্গ জানাজা ছিল না।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, দেশটিতে একটি জমকালো অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে সরকারের বিভিন্ন সংস্থা সার্বিক নিরাপত্তা ও পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এই অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে প্রায় ২ কোটি মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

জানা গেছে, ভারতের পাশাপাশি পাকিস্তান, চীন, রাশিয়া, কাতার ও ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও নেতাদের এই শোক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে পাকিস্তান ইতিমধ্যে তাদের একটি প্রতিনিধি দল পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   খামেনি  শেষকৃত্য  মোদি  ইরান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: