কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ১৫ বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত ইয়াকুব পান্ডা (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার

2026-06-25T00:33:59+00:00
2026-06-25T00:33:59+00:00
 
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সারাদেশ
কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১২:৩৩ এএম 
ধর্ষণ মামলায় অভিযুক্ত ইয়াকুব পান্ডা । ছবি : সময়ের আলো
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ১৫ বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত ইয়াকুব পান্ডা (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযুক্তকে গ্রেফতার করে বুধবার (২৪ জুন) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের চর লুচনী গ্রামের বাসিন্দা এলাকার ইয়াকুব পান্ডার বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মামলা দায়ের করেন। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি তাদের পরিবারের পরিচিত এবং আত্মীয়তার সূত্রে দীর্ঘদিন ধরে তাদের বাড়িতে যাতায়াত করতেন। মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কিশোরী ঘর থেকে বাইরে বের হলে অভিযুক্ত তাকে কৌশলে অচেতন করে একটি ফাঁকা ঘরে নিয়ে ধর্ষণ করে। 

বাদীর দাবি, ঘটনার কিছুক্ষণ পর তিনি বাড়িতে ফিরে এসে অভিযুক্তকে ঘটনাস্থলের কাছাকাছি দেখতে পান এবং তাকে আটক করার চেষ্টা করেন।


এ সময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হলে অভিযুক্তের স্বজনরা তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

পরবর্তীতে ভুক্তভোগীর কাছ থেকে ঘটনার বিস্তারিত জানার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে পরিবারের সদস্যরা আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন। পরে নাগেশ্বরী থানায় একটি মামলা দায়ের করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্ত ইয়াকুব পান্ডাকে গ্রেফতার করা হয়েছে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব কুমার রায় বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে বুধবার (২৪ জুন) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সময়ের আলো/আতা 


  বিষয়:   কিশোরী  ধর্ষণ  অভিযোগ  বৃদ্ধ  গ্রেফতার  নাগেশ্বরী  কুড়িগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: