ভেনেজুয়েলাকে সাহায্য করতে ‘প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে লণ্ডভণ্ড ভেনেজুয়েলা। দক্ষিণ আমেরিকার দেশ দেশটিতে কয়েক সেকেন্ডের ব্যবধানে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও

2026-06-25T11:29:58+00:00
2026-06-25T12:40:53+00:00
 
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
আন্তর্জাতিক
ভেনেজুয়েলাকে সাহায্য করতে ‘প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম’: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১:২৯ এএম  আপডেট: ২৫.০৬.২০২৬ ১২:৪০ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি
স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে লণ্ডভণ্ড ভেনেজুয়েলা। দক্ষিণ আমেরিকার দেশ দেশটিতে কয়েক সেকেন্ডের ব্যবধানে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। দেশে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) প্রাথমিক মূল্যায়নে জানিয়েছে, নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।
 
ভেনেজুয়েলার বিপর্যয় নিয়ে নিজের ট্রুথ সোশ্যালের এক পোস্টে দেশটিকে সাহায্য করার জন্য ‘প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 


ট্রাম্প লিখেছেন, ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি বড় ভূমিকম্পই ছিল ব্যাপক মাত্রার এবং এতে ভয়াবহ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। তবে ঠিক কতজনের মৃত্যু হয়েছে সে বিষয়টি পরিষ্কার করে বলেননি তিনি।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে সাহায্য করার জন্য প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম! আমরা আমাদের নতুন এবং মহান বন্ধুদের পাশে থাকব। প্রাথমিক খবর ভালো নয়! এখন পর্যন্ত হতাহতের সংখ্যা নিয়ে কোনো সরকারি প্রতিবেদন প্রকাশ করা হয়নি। 


এদিকে ভূমিকম্পে ‘গুরুতর ক্ষতির’ কারণে ভেনেজুয়েলায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন সরকার। দেশটিতে স্কুল ও রেল সেবা বন্ধ ঘোষণা করা হয়েছে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   ভেনেজুয়েলাকে সাহায্য করতে ‘প্রস্তুত  ইচ্ছুক এবং সক্ষম’: ট্রাম্প 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: