বর্ষায় পায়ের সঙ্গী, কোন ধরনের জুতা বেছে নেবেন?

সময়ের আলো ডেস্ক

ফিচার

বর্ষা মৌসুমে প্রচুর বৃষ্টি হয় বলে পোশাক থেকে শুরু করে স্বাস্থ্য- সবকিছুতেই বাড়তি সচেতনতার প্রয়োজন পড়ে। একইভাবে আমাদের নিত্য পথচলার

2026-06-25T11:44:49+00:00
2026-06-25T11:44:49+00:00
 
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
ফিচার
বর্ষায় পায়ের সঙ্গী, কোন ধরনের জুতা বেছে নেবেন?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১:৪৪ এএম 
বর্ষা মৌসুমে জুতার ক্ষেত্রে বদল আনা ভালো। ছবি : সংগৃহীত
বর্ষা মৌসুমে প্রচুর বৃষ্টি হয় বলে পোশাক থেকে শুরু করে স্বাস্থ্য- সবকিছুতেই বাড়তি সচেতনতার প্রয়োজন পড়ে। একইভাবে আমাদের নিত্য পথচলার সঙ্গী জুতার ক্ষেত্রেও খেয়াল রাখা দরকার, যেন তা মৌসুম উপযোগী ও আরামদায়ক হয়।

অনেকেই সারা বছর একই ধরনের জুতা ব্যবহার করেন, কিন্তু বর্ষাকালে একটু বদল আনা ভালো। কারণ, বৃষ্টির হওয়ার জন্য রাস্তায় পানি জমে যায়, কাদা থাকে, পথ পিচ্ছিল হয়ে যায়। এমন পরিস্থিতিতে সব ধরনের জুতা পরে চলাচল করা স্বস্তিদায়ক হয় না।

রাবারের স্যান্ডেল
বর্ষার জন্য সবচেয়ে উপযোগী হলো পানি শোষণ করে না, দ্রুত শুকিয়ে যায় এমন ধরনের জুতা। সেক্ষেত্রে রাবারের স্যান্ডেল খুব কার্যকরী। বৃষ্টির পানিতে ভিজলেও এসব জুতার ক্ষতি হয় না, আবার সহজেই পরিষ্কার করা যায়। ফলে, প্রতিদিনের যাতায়াতের জন্য এগুলো বেশ জনপ্রিয়।

ওয়াটারপ্রুফ স্নিকার
পানিরোধী উন্নতমানের জুতার সোল সাধারণ স্যান্ডেলের তুলনায় বেশি গ্রিপযুক্ত এবং দীর্ঘ সময় হাঁটার জন্য আরামদায়ক হয়ে থাকে। তাই এটা হতে পারে উপযুক্ত পছন্দ। 


রেইন বুট
ভারী বৃষ্টি বা রাস্তায় জমে থাকা পানির ভেতর পরার জন্য রাবার বুট সেরা। এটি পা একদম শুকনো রাখে এবং বেশি গ্রিপ থাকার জন্য পিচ্ছিল রাস্তায় হাঁটতে সমস্যা হয় না।

জেলি স্যান্ডেল ও ফ্লিপ-ফ্লপ
হালকা বৃষ্টির দিনে ব্যবহারের জন্য প্লাস্টিকের স্যান্ডেলগুলো বেশ উপযোগী। আরামদায়ক ও স্টাইলিশ লুকের কারণে এ ধরনের পানিরোধী জুতাগুলো বেশ জনপ্রিয় এখন।

অন্যদিকে, কাপড় বা ক্যানভাসের তৈরি জুতা বর্ষাকালে খুব একটা সুবিধাজনক নয়। একবার ভিজে গেলে এগুলো শুকাতে দীর্ঘ সময় লাগে এবং অনেক ক্ষেত্রে দুর্গন্ধেরও সৃষ্টি হয়। একইসঙ্গে দীর্ঘ সময় ভেজা জুতা পায়ে থাকলে ত্বকের বিভিন্ন সমস্যাও দেখা দিতে পারে। চামড়ার জুতার ক্ষেত্রেও সতর্ক থাকা প্রয়োজন। বর্ষার পানিতে বারবার ভিজলে চামড়ার গুণগত মান নষ্ট হতে পারে, রং ফিকে হয়ে যেতে পারে এবং জুতার স্থায়িত্বও কমে যায়। 

সময়ের আলো/মহু



  বিষয়:   বর্ষা  বৃষ্টি  জুতা  ওয়াটারপ্রুভ 


Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: