মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪

মাদারীপুর প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুরে আধিপত্য বিস্তারের জেরে অর্ধশত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন। ঘটনায়

2026-06-25T23:01:26+00:00
2026-06-25T23:01:26+00:00
 
  শুক্রবার, ২৬ জুন ২০২৬,
১২ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ২৬ জুন ২০২৬
সারাদেশ
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১:০১ পিএম 
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ। ছবি : সময়ের আলো
মাদারীপুরে আধিপত্য বিস্তারের জেরে অর্ধশত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন। ঘটনায় ৪টি বসতঘরে ভাঙচুর ও লুটপাট করা হয়। 

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের বাহেরান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার বাহেরান্দি গ্রামের শেখ পক্ষের বাবুল শেখ পক্ষের সঙ্গে একই এলাকার মোড়ল পক্ষের বাচ্চু মোড়লের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শেখ ও মোড়ল পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

আতঙ্ক সৃষ্টি করতে উভয় পক্ষ অর্ধশত ককটেল বিস্ফোরণ ঘটায়। সংঘর্ষে ৪টি বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এই ঘটনায় চারজন আহত হয়। তবে আহতদের নাম পাওয়া যায়নি বলেও জানা যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।


ঘটনায় বাবুল শেখ ও অপর পক্ষ বাচ্চু মোড়লের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, শেখ ও মোড়ল পক্ষের লোকজন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে খরব পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সময়ের আলো/আতা


  বিষয়:   মাদারীপুর  আধিপত্য  বিস্তার  সংঘর্ষ  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: