চট্টগ্রামে মা মেয়ে খুনের ১২ দিনেই আদালতে অভিযোগপত্র জমা

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম আনোয়ারায় মা মেয়ে হত্যা মামলার একমাত্র আসামী রিমন বড়ুয়া ওরফে তেজপ্রিয় বড়ুয়া তেজুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।বৃহস্পতিবার (২৫

2026-06-25T23:33:02+00:00
2026-06-25T23:33:02+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে মা মেয়ে খুনের ১২ দিনেই আদালতে অভিযোগপত্র জমা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১:৩৩ পিএম 
বাম থেকে নিহত এনি বড়ুয়া ও প্রিয়ন্তী বড়ুয়া। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম আনোয়ারায় মা মেয়ে হত্যা মামলার একমাত্র আসামী রিমন বড়ুয়া ওরফে তেজপ্রিয় বড়ুয়া তেজুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৫ জুন) জেলা পুলিশ জানিয়েছে, বুধবার (২৪ জুন) আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল বলেন, এই মামলার তদন্ত করা হয়েছে দ্রুত। মাত্র ১২ দিনের মধ্যে অভিযোগপত্র দেয়া হয়েছে। এ সময় চারজন পুলিশ সদস্যসহ মোট ২২ জনের জবানবন্দি নেওয়া হয়। অভিযুক্ত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। অভিযোগপত্রে রিমন বড়ুয়া ওরফে তেজপ্রিয় বড়ুয়াকে একমাত্র আসামি করা হয়েছে। 

ঘটনার দিন শনিবার (১৩ জুন) রাতে আনোয়ারা উপজেলার চেনামতি বড়ুয়া পাড়ায় খুন হন স্থানীয় সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া (৪০) ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। পুলিশ ঘটনায় জড়িত তাদের স্বজন রিমন বড়ুয়া ওরফে তেজপ্রিয় বড়ুয়া তেজুকে গ্রেফতার করতে সক্ষম হয়।


পরে ঘাতক তেজু বড়ুয়া জানায়, অটোরিকশা কেনার জন্য সুজন বড়ুয়ার কাছ থেকে ১ লাখ ১৭ হাজার টাকা ধার নিয়েছিলেন। প্রতি মাসে সুদসহ কিস্তি আকারে টাকা পরিশোধের কথা ছিল। এ সংক্রান্ত হলফনামা সুজন বড়ুয়ার ঘরে রাখা ছিল। নিয়মিত টাকা শোধ না করায় সুজন বড়ুয়ার সঙ্গে তেজপ্রিয়র সম্পর্কের অবনতি হয়।

ওই হলফনামা ছিনিয়ে নিতেই ঘটনার রাতে সুজনের বাড়িতে গিয়েছিলেন তেজপ্রিয়। বাধা দেয়ায় মা মেয়েকে খুন করা হয়।  মৃত্যুর আগে প্রতিবেশীদের করা মোবাইল ভিডিওতে খুনির নাম বলেছিলেন নিহত এনি বড়ুয়া, বলেও জানান তিনি।

সময়ের আলো/আতা
  বিষয়:   চট্টগ্রাম  মা  মেয়ে  খুন  আদালত  অভিযোগ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: