নিকোলাস পেপেরে গোলে এগিয়ে আইভরিকোস্ট

সময়ের আলো ডেস্ক

খেলা

প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল আইভরিকোস্ট। সেই স্বপ্নপূরণের পথে বড় এক পদক্ষেপ নিয়ে ম্যাচের শুরুতেই

2026-06-26T02:39:55+00:00
2026-06-26T02:39:55+00:00
 
  মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
খেলা
নিকোলাস পেপেরে গোলে এগিয়ে আইভরিকোস্ট
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ২:৩৯ এএম 
নিকোলাস পেপে। ছবি : সংগৃহীত
প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল আইভরিকোস্ট। সেই স্বপ্নপূরণের পথে বড় এক পদক্ষেপ নিয়ে ম্যাচের শুরুতেই এগিয়ে গেল আফ্রিকার দলটি।

ম্যাচের সপ্তম মিনিটে কুরাসাওয়ের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগান নিকোলাস পেপে। বক্সের ভেতরে বিপদমুক্ত করতে গিয়ে বল ঠিকভাবে ক্লিয়ার করতে পারেননি কুরাসাওয়ের ডিফেন্ডাররা। আলগা হয়ে যাওয়া বল পেয়ে এক মুহূর্তও দেরি করেননি পেপে। কাছ থেকে নেওয়া শটে বল জড়িয়ে দেন জালে।

গোল হতেই উল্লাসে ফেটে পড়ে আইভরিকোস্ট শিবির। এই গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা, আর নকআউটের স্বপ্নের আরও কাছে পৌঁছে যায় আফ্রিকার প্রতিনিধিরা।

ফলাফল : 
আইভরিকোস্ট ১–০ কুরাসাও


  বিষয়:   নিকোলাস পেপে  গোল  আইভরিকোস্ট 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: