ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, যা ঘটল পাইলটের সঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভুলবশত স্বল্প সময়ের জন্য ভারতের দিল্লি থেকে অমৃতসরগামী এয়ার ইন্ডিয়ার ইন্ডিয়ার একটি বাণিজ্যিক উড়োজাহাজ পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের ঘটনা ঘটেছে। এতে

2026-06-26T03:32:34+00:00
2026-06-26T03:32:34+00:00
 
  শুক্রবার, ২৬ জুন ২০২৬,
১২ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ২৬ জুন ২০২৬
আন্তর্জাতিক
ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, যা ঘটল পাইলটের সঙ্গে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৩:৩২ এএম 
এয়ার ইন্ডিয়া। ছবি : সংগৃহীত
ভুলবশত স্বল্প সময়ের জন্য ভারতের দিল্লি থেকে অমৃতসরগামী এয়ার ইন্ডিয়ার ইন্ডিয়ার একটি বাণিজ্যিক উড়োজাহাজ পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের ঘটনা ঘটেছে। এতে দায়িত্বরত পাইলটকে বিমান পরিচালনার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন এ অনাকাঙ্ক্ষিত ঘটনার সত্যতা নিশ্চিত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে। 

সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে জানানো হয়, ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে, গত ২২ জুন রাতে একটি এয়ারবাস এ-৩২১ উড়োজাহাজ নিয়ে পাইলট অমৃতসরের দিকে এগোচ্ছিলেন। এ সময় রানওয়েতে পাখির আঘাতের একটি ঘটনার তদন্ত চলায় বিমানটিকে আকাশে অপেক্ষা করার নির্দেশ দেওয়া হয়।

অপেক্ষার সময় বিমানটি অবতরণের প্রস্তুতি নিতে গিয়ে রাত ১০টা ৮ মিনিটে অনিচ্ছাকৃতভাবে স্বল্প সময়ের জন্য পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে।


এক বিবৃতিতে ডিজিসিএ জানায়, রাডার ভেক্টরিংয়ের সময় বিমানটি সংক্ষিপ্ত সময়ের জন্য পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে। বিষয়টি পাকিস্তানের এয়ার ট্রাফিক কন্ট্রোল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিচালনা করা হয়। পরে বিমানটি দিল্লিতে ফিরে গিয়ে নিরাপদে অবতরণ করে।

সংস্থাটি আরও জানায়, ঘটনাটি যথাসময়ে রিপোর্ট না করায় ফ্লাইট ক্রু ও অমৃতসরের এক এয়ার ট্রাফিক কন্ট্রোলারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং পাইলটকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

এয়ার ইন্ডিয়া ঘটনাটির সত্যতা স্বীকার করে জানায়, ২২ জুন দিল্লি থেকে অমৃতসরগামী ফ্লাইট এআই৪৭৯ পরিচালনাকারী ক্রু অমৃতসর বিমানবন্দরে গো-অ্যারাউন্ড কৌশল প্রয়োগের সময় সামান্য পরিমাণে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছিলেন। বিষয়টি নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং অভ্যন্তরীণ তদন্ত চলছে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   পাকিস্তান  আকাশসীমা  ভারতীয় বিমান  পাইলট 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: