প্যারাগুয়ের সঙ্গে ড্র করে নকআউটের টিকিট অর্জন অস্ট্রেলিয়ার

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপের নকআউট পর্বে যেতে কেবল ১টি পয়েন্ট প্রয়োজন ছিল অস্ট্রেলিয়ার। প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে সেই পয়েন্টটা অর্জন করে নিয়েছে

2026-06-26T10:37:33+00:00
2026-06-26T10:37:33+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
খেলা
প্যারাগুয়ের সঙ্গে ড্র করে নকআউটের টিকিট অর্জন অস্ট্রেলিয়ার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ১০:৩৭ এএম 
ছবি : সংগৃহীত
বিশ্বকাপের নকআউট পর্বে যেতে কেবল ১টি পয়েন্ট প্রয়োজন ছিল অস্ট্রেলিয়ার। প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে সেই পয়েন্টটা অর্জন করে নিয়েছে দলটি।

শুক্রবার (২৬ জুন) নকআউটের টিকিট আর্জনের লড়াইয়ে মাঠে নামেন অস্ট্রেলিয়া-প্যারাগুয়ে।

‘ডি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নকআউটে পৌঁছল অস্ট্রেলিয়া। একই গ্রুপ থেকে শেষ ৩২– এ ওঠা অন্য দল যুক্তরাষ্ট্র।

প্রথম হাফে প্যারাগুয়ে তেমন পাত্তা না পেলেও, দ্বিতীয় হাফে ঘুরে দাঁড়ায় তারা। বেশকিছু ভালো সুযোগের পাশাপাশি বল দখলেও আধিপত্য দেখায়। তবে গোলের দেখা পায়নি তারা। 

এদিকে দ্বিতীয় হাফে রক্ষণাত্মক ফুটবল খেলেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় হাফে তাদের তেমন আক্রমণ করতে দেখা যায়নি। তবে ডিফেন্স ঠিকঠাক রেখে একটি পয়েন্ট আদায় করে নেয়।

আরও পড়ুন

এর দলে টানা দ্বিতীয়বার নকআউট পর্বে জায়গা করে নিল সকারুসরা। গত আসরেও শেষ ষোলোতে উঠেছিলো তারা। শেষ ৩২-এ অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ কারা তা এখনও জানা যায়নি। 'জি' গ্রুপের দুই নম্বর দল হবে তাদের প্রতিপক্ষ।

সময়ের আলো/এসএকে

  বিষয়:   প্যারাগুয়ে  নকআউট  টিকিট  অর্জন  অস্ট্রেলিয়া 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: