মসজিদে টানা ২৭৫ ওয়াক্ত নামাজ পড়ে ১৩ শিশু পেল সাইকেল

চাঁদপুর সংবাদদাতা

সারাদেশ

শিশুদের মসজিদমুখী করা এবং ধর্মীয় অনুশাসনের প্রতি আগ্রহ বাড়াতে চাঁদপুরের হাজীগঞ্জে নেওয়া হয়েছে ব্যতিক্রমী এক উদ্যোগ। টানা ২৭৫ ওয়াক্ত জামাতে

2026-06-27T01:49:12+00:00
2026-06-27T01:49:12+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মসজিদে টানা ২৭৫ ওয়াক্ত নামাজ পড়ে ১৩ শিশু পেল সাইকেল
চাঁদপুর সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১:৪৯ এএম 
সংগৃহীত ছবি
শিশুদের মসজিদমুখী করা এবং ধর্মীয় অনুশাসনের প্রতি আগ্রহ বাড়াতে চাঁদপুরের হাজীগঞ্জে নেওয়া হয়েছে ব্যতিক্রমী এক উদ্যোগ। টানা ২৭৫ ওয়াক্ত জামাতে নামাজ আদায় করায় ১৩ শিশুকে সাইকেল উপহার দিয়েছে স্থানীয় সামাজিক সংগঠন দেশখাগুড়িয়া সমাজকল্যাণ পরিষদ।

শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দেশখাগুড়িয়া এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী শিশুদের হাতে আনুষ্ঠানিকভাবে সাইকেল তুলে দেওয়া হয়। একই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০ জন মেধাবী শিক্ষার্থীকেও সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আজাদ হোসেন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা আবদুল হামিদ।
আরও পড়ুন

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোবারক হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন, জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মুরতেজা কামাল, শিক্ষক আবদুল হান্নান, স্থানীয় বাসিন্দা মো. হাবিবুর রহমান, মাওলানা আবু বকর, জাহাঙ্গীর আলম, মাওলানা মজিবুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনায় বক্তারা বলেন, শিশুদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ গড়ে তুলতে পরিবার ও সমাজের পাশাপাশি এ ধরনের সামাজিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিয়মিত জামাতে নামাজ আদায়ের অভ্যাস শিশুদের মধ্যে শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা এবং ইতিবাচক চরিত্র গঠনে সহায়ক হবে বলেও তারা মত দেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও শিশু-কিশোরদের ধর্মীয়, নৈতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

এএডি/
  বিষয়:   চাঁদপুর  জামায়াত  নামাজ  আদায়  সাইকেল  শিশু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: