প্রচণ্ড গরমে অতিষ্ঠ দেশবাসী, বৃষ্টি নামবে কবে?

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রকৃতিতে এখন আষাঢ় মাস চললেও দেশে আশানুরূপ বৃষ্টি হচ্ছে না। ফলে, গরমও কমছে না। গরমে অতিষ্ঠ হয়ে সবাই ভাবছে, দেশজুড়ে

2026-06-27T16:05:45+00:00
2026-06-27T16:05:45+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
জাতীয়
প্রচণ্ড গরমে অতিষ্ঠ দেশবাসী, বৃষ্টি নামবে কবে?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৪:০৫ পিএম 
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস। ছবি : প্রতীকী
প্রকৃতিতে এখন আষাঢ় মাস চললেও দেশে আশানুরূপ বৃষ্টি হচ্ছে না। ফলে, গরমও কমছে না। গরমে অতিষ্ঠ হয়ে সবাই ভাবছে, দেশজুড়ে বৃষ্টি নামবে কবে?

আবহাওয়া অফিসের তথ্য মতে, বর্তমানে রাজশাহী, পাবনা, যশোর ও খুলনার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এর প্রভাব রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় অনুভূত হচ্ছে। গতকাল (২৬ জুন) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকার তাপমাত্রা ৩৫.৬ হলেও বাতাস আর্দ্র হওয়ার কারণে আরও বেশি গরম অনুভূত হচ্ছে।


চলতি মৌসুমে স্বাভাবিক সময়ের ৭ দিন পর দেশে মৌসুমি বায়ু প্রবেশ করলেও সেই অনুপাতে বৃষ্টি হচ্ছে না। আবহাওয়াবিদরা জানিয়েছে, গতকাল (২৬ জুন) দেশে সর্বোচ্চ ৫৮ মিলিমিটার বৃষ্টি হয়েছিল সিলেটে। এ ছাড়া, শনিবার সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছেন তারা। 

এই অস্বস্তিকর গরমে আবহাওয়া অফিস দিয়েছে স্বস্তির খবর। রবিবার (২৮ জুন) থেকে দেশজুড়ে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানানো হয়েছে। 

সময়ের আলো/মহু
  বিষয়:   গরম  বৃষ্টি  তাপ্রবাহ  দাবদাহ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: