মেহেরপুরে বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরের গাংনীতে মিজানুর রহমান নামে কৃষকের বাড়ি থেকে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২৭ জুন) সকালে বাড়ির ধানের

2026-06-27T17:25:18+00:00
2026-06-27T17:25:18+00:00
 
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৭ জুন ২০২৬
সারাদেশ
মেহেরপুরে বোমা সদৃশ বস্তু উদ্ধার
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৫:২৫ পিএম 
গাংনী থানা, মেহেরপুর। ছবি : সংগৃহীত
মেহেরপুরের গাংনীতে মিজানুর রহমান নামে কৃষকের বাড়ি থেকে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ জুন) সকালে বাড়ির ধানের গোলার পাশ থেকে লাল স্কচটেপে মোড়ানো বস্তুটি উদ্ধার করে গাংনী পুলিশ।

মিজানুর রহমান গাংনী উপজেলার  ধানখোলা ইউনিয়নের মহিষাখোলা গ্রামের বাসিন্দা।


মিজানুর রহমান জানান, সকালে ঘুম থেকে উঠে বস্তুটি দেখতে পেয়ে তিনি থানায় ফোন করে খবর দেন। পরে গাংনী থানা পুলিশের একটি টিম বোমাটি উদ্ধার করে নিয়ে যায়। তবে কে বা কারা, কী কারণে তার বাড়িতে বোমা রেখেছে- এ বিষয়ে কোনো ধারণা নেই বলে জানান তিনি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আল মামুন জানান, কেউ হয়ত ভয়-ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে বস্তুটি সেখানে রেখে গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে।

সময়ের আলো/মহু



  বিষয়:   মেহেরপুর  বোমা  উদ্ধার  গাংনী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: