মিরপুরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ২৮

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (২৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ

2026-06-27T22:38:19+00:00
2026-06-27T22:38:19+00:00
 
  রবিবার, ২৮ জুন ২০২৬,
১৪ আষাঢ় ১৪৩৩
রবিবার, ২৮ জুন ২০২৬
জাতীয়
মিরপুরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ২৮
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১০:৩৮ পিএম 
বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত
রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (২৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে শুক্রবার (২৬ জুন) দিনব্যাপী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ওই ২৮ জনকে গ্রেফতার করে মিরপুর মডেল থানা পুলিশ। 

গ্রেপ্তাররা হলেন- মো. সিয়ামুর রহমান মাহিম (১৮), মো. আব্দুল্ল্যাহ (২০), মো. তামিম (১৯), মো. রবিউল হাসান (১৯), মো. বিপ্লব হোসেন (১৯), মো. হান্নান (৪৮), মো. শাহাবুল ইসলাম (৪৪), মো. সোহেল রানা (২৫), মো. শাহিন (৩২), মো. নাজমুল হক (৩০), মো. মাসুদ (৩২), মো. অপু (৩০), মো. কাওছার (৩০) ও মো. নাসির উদ্দিন (২৮)।


এছাড়াও গ্রেফতার অন্যরা হলেন- তানজিন আলম (৩০), মো. মারুফ (১৯), মো. আমিরুল ইসলাম (২৫), মো. মাহমুদুল হাসান মামুন (২০), আমির হামজা (২১), মো. মিজানুর রহমান বাবু (২৭), ইব্রাহীম (৩৬), মো. হানিফ হাওলাদার (৩৫), ইরফান উদ্দিন আবির (১৮), মাসুম (২৯), মো. আমিন (৩২), জিদান (১৮), আলাউদ্দিন (১৮) ও মো. হাসান খান (২৩)।

মিরপুর মডেল থানা সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মিরপুর মডেল থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত এই ২৮ জনকে গ্রেফতার করা হয়। সবশেষ শনিবার সংশ্লিষ্ট মামলায় গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   মিরপুর  পুলিশ  অভিযান  গ্রেফতার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: