এবারের বিশ্বকাপে প্রথম গোল হজম করল আর্জেন্টিনা

সময়ের আলো ডেস্ক

খেলা

দুই ম্যাচে দুর্ভেদ্য রক্ষণভাগের পরিচয় দেওয়া আর্জেন্টিনা অবশেষে প্রথমবারের মতো গোল হজম করল চলতি বিশ্বকাপে। জর্ডানের বিপক্ষে গ্রুপ ‘জে’-এর ম্যাচে

2026-06-28T11:15:48+00:00
2026-06-28T11:16:45+00:00
 
  রবিবার, ২৮ জুন ২০২৬,
১৪ আষাঢ় ১৪৩৩
রবিবার, ২৮ জুন ২০২৬
খেলা
এবারের বিশ্বকাপে প্রথম গোল হজম করল আর্জেন্টিনা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১১:১৫ এএম  আপডেট: ২৮.০৬.২০২৬ ১১:১৬ এএম
সংগৃহীত ছবি
দুই ম্যাচে দুর্ভেদ্য রক্ষণভাগের পরিচয় দেওয়া আর্জেন্টিনা অবশেষে প্রথমবারের মতো গোল হজম করল চলতি বিশ্বকাপে। জর্ডানের বিপক্ষে গ্রুপ ‘জে’-এর ম্যাচে দুর্দান্ত এক আক্রমণে ভেঙে যায় আলবিসেলেস্তেদের রক্ষণদেয়াল। তবে সেই ধাক্কা সামলে আবারও জ্বলে ওঠেন লিওনেল মেসি- তার রেকর্ড গড়া ফ্রি-কিকে ভর করে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

রোববার (২৮ জুন) যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথম দুই ম্যাচে ক্লিন শিট রাখা আর্জেন্টিনার রক্ষণ এবার আর পুরোপুরি অক্ষত থাকল না। দ্বিতীয়ার্ধে জর্ডানের মুসা আল-তামারির গোলে এবারের আসরে প্রথমবারের মতো গোল হজম করতে হয় স্কালোনির দলকে।
আরও পড়ুন

ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল আর্জেন্টিনা। ১৯তম মিনিটে ফ্রি-কিক থেকে দুর্দান্ত বাঁকানো শটে দলকে এগিয়ে দেন জিওভানি লো সেলসো। এরপর ৩১তম মিনিটে ভিএআর থেকে পাওয়া পেনাল্টি কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্তিনেজ।

প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে থাকা আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে। তবে ৫৫তম মিনিটে জর্ডানের দ্রুত আক্রমণে রক্ষণভাগ ভেঙে যায় এবং আল-তামারি গোল করে ব্যবধান ২-১ করেন। এই গোলের মাধ্যমেই টুর্নামেন্টে প্রথমবার গোল হজম করে আর্জেন্টিনা।

তবে সেই ধাক্কা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৬০তম মিনিটে মাঠে নামেন লিওনেল মেসি। ম্যাচে নামার পর ধীরে ধীরে নিজের ছন্দ খুঁজে নেন তিনি। আর ৮০তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া নিখুঁত ফ্রি-কিকে গোল করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন আর্জেন্টাইন অধিনায়ক।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার বিরল রেকর্ড গড়েছেন মেসি। এর আগে টানা ছয় ম্যাচে গোল করে তিনি ফ্রান্সের জাস্ট ফন্টেইন এবং ব্রাজিলের জেয়ারজিনহোর সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন। এবার এককভাবে ইতিহাসে নিজের নাম আরও উজ্জ্বল করলেন আর্জেন্টাইন মহাতারকা।

এএডি/


  বিষয়:   বিশ্বকাপ  প্রথম  গোল  আর্জেন্টিনা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: