পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাফসহ পালালেন আওয়ামী লীগ নেতা

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের অভিযানের সময় হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের হেফাজত থেকেহ্যান্ডকাফসহপালিয়ে গেছেন বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

2026-06-28T11:16:00+00:00
2026-06-28T11:28:08+00:00
 
  রবিবার, ২৮ জুন ২০২৬,
১৪ আষাঢ় ১৪৩৩
রবিবার, ২৮ জুন ২০২৬
সারাদেশ
পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাফসহ পালালেন আওয়ামী লীগ নেতা
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১১:১৬ এএম  আপডেট: ২৮.০৬.২০২৬ ১১:২৮ এএম
শ্রীনগর থানা। ছবি : সংগৃহীত
মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের অভিযানের সময় হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে গেছেন বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির শেখ (৩৫)। 

শনিবার (২৫ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বীরতারা ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে সাব্বির শেখের বাড়িতে বহিরাগতদের নিয়ে গোপন বৈঠক হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন থানার এসআই রাজ্জাক ও এসআই শরিফুলসহ একাধিক পুলিশ সদস্য।

অভিযানের সময় পুলিশ সাব্বির শেখকে আটক করে এবং তার হাতে দুটি হাতকড়া পরায়। এ সময় তার অনুসারীরা পুলিশকে ধাক্কা দিয়ে সরিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শাহিন, আবজল, ইমন, কামরুল, নাসির, পুষ্প, বাচ্চুর স্ত্রীসহ প্রায় শতাধিক ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।

হামলায় এসআই রাজ্জাক গুরুতর আহত হন। এ সুযোগে সাব্বির শেখ হাতকড়াসহ ঘটনাস্থল থেকে পালিয়ে যান।


খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান এবং শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়ার নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ওসি জুয়েল মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ব্যস্ততার কথা জানিয়ে ফোন কেটে দেন। পরে আর তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। একইভাবে অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   পুলিশ  হামলা  হ্যান্ডকাফ  আওয়ামী লীগ  নেতা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: