সময়ের আলোয় সংবাদ প্রকাশের পর ৪ বাকপ্রতিবন্ধীর পাশে এমপি

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

দৈনিক সময়ের আলো পত্রিকায় সংবাদ প্রকাশের পর ময়মনসিংহের ত্রিশাল উপজেলার এক পরিবারের চার বাকপ্রতিবন্ধীর পাশে দাঁড়িয়েছেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ

2026-06-28T17:12:11+00:00
2026-06-28T17:12:11+00:00
 
  রবিবার, ২৮ জুন ২০২৬,
১৪ আষাঢ় ১৪৩৩
রবিবার, ২৮ জুন ২০২৬
সারাদেশ
সময়ের আলোয় সংবাদ প্রকাশের পর ৪ বাকপ্রতিবন্ধীর পাশে এমপি
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৫:১২ পিএম 
বাকপ্রতিবন্ধী শামীমের হাতে তুলে দেওয়া হলো সহায়তা। ছবি : সময়ের আলো
দৈনিক সময়ের আলো পত্রিকায় সংবাদ প্রকাশের পর ময়মনসিংহের ত্রিশাল উপজেলার এক পরিবারের চার বাকপ্রতিবন্ধীর পাশে দাঁড়িয়েছেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য মাহাবুবুর রহমান লিটন।

গত ২৩ জুন সময়ের আলো পত্রিকার অনলাইন ও ডিজিটালে ‘ত্রিশালে এক পরিবারের ৪ জন বাকপ্রতিবন্ধী, সংগ্রামেই কাটছে জীবন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে রোববার (২৮ জুন) সকালে সংসদ সদস্যের পক্ষে এমপি প্রতিনিধি আ ন ম ফারুক আহমেদ বাকপ্রতিবন্ধী শামীমের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

এ সময় তিনি পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন। পাশাপাশি শামীমের কর্মসংস্থানের জন্য একটি দোকানের ব্যবস্থা এবং পরিবারের জন্য একটি বাড়ি নির্মাণে সহযোগিতার আশ্বাস দেন। উপস্থিত ছিলেন বিএনপি নেতা সামাল উদ্দিন আকন্দ, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।

এ সময় পরিবারের সদস্যরা তাদের দুর্দশার কথা তুলে ধরে সহযোগিতার জন্য সংসদ সদস্য ও সময়ের আলো কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


এমপি প্রতিনিধি আ ন ম ফারুক আহমেদ বলেন, সংবাদটি দেখার পরপরই এমপি মাহাবুবুর রহমান লিটন আমাকে দ্রুত পরিবারটির খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। বর্তমানে সংসদ অধিবেশন চলায় তিনি নিজে আসতে পারেননি। তাই স্থানীয় বিএনপির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে আমি পরিবারটির খোঁজখবর নিয়েছি। এমপির পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এটি একটি মানবিক উদ্যোগ। পাশাপাশি শামীমের কর্মসংস্থানের জন্য একটি দোকানের ব্যবস্থা এবং পরিবারের জন্য একটি বাড়ি নির্মাণে সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   সময়ের আলো  সংবাদ প্রকাশ  বাকপ্রতিবন্ধী  এমপি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: