ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় শক্তিশালী দুই দফা ভূমিকম্পের পর দিন যত গড়াচ্ছে, ততই বাড়ছে প্রাণহানির সংখ্যা। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে সংঘটিত

2026-06-30T09:02:18+00:00
2026-06-30T09:02:18+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৯:০২ এএম 
সংগৃহীত ছবি
ভেনেজুয়েলায় শক্তিশালী দুই দফা ভূমিকম্পের পর দিন যত গড়াচ্ছে, ততই বাড়ছে প্রাণহানির সংখ্যা। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে সংঘটিত এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ১ হাজার ৭১৯ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এছাড়া কয়েক হাজার মানুষ আহত হয়েছেন এবং বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

সোমবার (৩০ জুন) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে ন্যাশনাল অ্যাসেম্বলির নেতা জর্জ রদ্রিগেজ জানান, ভূমিকম্পে আহতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৩৪ জনে পৌঁছেছে। একই সঙ্গে অন্তত ১৫ হাজার ৮৬৬ জন তাদের বসতভিটা হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন। খবর আলজাজিরার।

সরকারি তথ্য বলছে, ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প দেশটির বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছে। বহু ভবন ধসে পড়ায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে উদ্ধারকর্মীরা দিনরাত কাজ চালিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন

উদ্ধার অভিযান চলাকালেই সোমবার নতুন করে একটি আফটারশক পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তোলে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ৪ দশমিক ৬ মাত্রার ওই কম্পনের উৎপত্তি হয় ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। এর কেন্দ্র ছিল ক্যারিবীয় উপকূলসংলগ্ন কারাবালেদা শহরের উত্তরের এলাকা।

তবে সর্বশেষ আফটারশকের ফলে তাৎক্ষণিকভাবে বড় ধরনের নতুন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন জর্জ রদ্রিগেজ। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার, চিকিৎসা সহায়তা এবং ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

এএডি/
  বিষয়:   ভেনেজুয়েলা  ভূমিকম্প  মৃত  সংখ্যা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: