ইডটকো বাংলাদেশের নতুন কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সাঈদ আহমেদ

সংবাদ বিজ্ঞপ্তি

প্রযুক্তি

বাংলাদেশে ডিজিটাল অবকাঠামো সম্প্রসারণ ও স্থানীয় নেতৃত্বের বিকাশে নতুন পদক্ষেপ নিয়েছে টেলিযোগাযোগ অবকাঠামো প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটির নতুন

2026-07-01T00:52:34+00:00
2026-07-01T00:57:09+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
প্রযুক্তি
ইডটকো বাংলাদেশের নতুন কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সাঈদ আহমেদ
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১২:৫২ এএম  আপডেট: ০১.০৭.২০২৬ ১২:৫৭ এএম
আল-বাতুনী মোহাম্মাদ সাঈদ আহমেদ। ছবি : সংগৃহীত
বাংলাদেশে ডিজিটাল অবকাঠামো সম্প্রসারণ ও স্থানীয় নেতৃত্বের বিকাশে নতুন পদক্ষেপ নিয়েছে টেলিযোগাযোগ অবকাঠামো প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটির নতুন কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর (এমডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আল-বাতুনী মোহাম্মাদ সাঈদ আহমেদকে।

আজ মঙ্গলবার (৩০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নিয়োগের মাধ্যমে বাংলাদেশে স্থানীয় নেতৃত্বের বিকাশ, শেয়ার্ড ডিজিটাল অবকাঠামোর সম্প্রসারণ এবং দেশের ডিজিটাল ভবিষ্যৎ নির্মাণে ইডটকোর অঙ্গীকার আরও শক্তিশালী হবে।

টেলিযোগাযোগ ও ডিজিটাল সেবা খাতে দুই দশকেরও বেশি অভিজ্ঞ আল-বাতুনী মোহাম্মাদ সাঈদ আহমেদ ইডটকো বাংলাদেশের টেলিযোগাযোগ অবকাঠামোর সম্প্রসারণ ও উদ্ভাবনী কার্যক্রমে কৌশলগত নেতৃত্ব দেবেন। এর আগে তিনি প্রায় ১৭ বছর এরিকসনের বিভিন্ন জ্যেষ্ঠ নেতৃত্বের পদে দায়িত্ব পালন করে নেটওয়ার্ক রূপান্তর ও ডিজিটাল আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সর্বশেষ তিনি ইডটকো বাংলাদেশের ডিরেক্টর, স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন হিসেবে পরিচালনাগত উৎকর্ষ ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির নানা উদ্যোগে নেতৃত্ব দিয়েছেন।

তিনি সদ্য বিদায়ী কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সুনীল আইজ্যাকের স্থলাভিষিক্ত হচ্ছেন। সুনীল আইজ্যাকের নেতৃত্বে ইডটকো বাংলাদেশ সারাদেশে অবকাঠামো সম্প্রসারণের মাধ্যমে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে। বর্তমানে প্রতিষ্ঠানটি প্রায় ১৭ হাজার টাওয়ারের মাধ্যমে ২৮ হাজারের বেশি টেন্যান্সিকে সেবা দিচ্ছে।

ইডটকো গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (গ্রুপ সিইও) আদলান তাজুদিন বলেন, বাংলাদেশের বাজার ইডটকো গ্রুপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল-বাতুনী মোহাম্মাদ সাঈদ আহমেদের অভিজ্ঞতা, কৌশলগত নেতৃত্ব ও দূরদৃষ্টি অবকাঠামো শেয়ারিং, উদ্ভাবন এবং টেকসই প্রবৃদ্ধির মাধ্যমে ইডটকো বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রযাত্রাকে আরও এগিয়ে নেবে।

নবনিযুক্ত কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর আল-বাতুনী মোহাম্মাদ সাঈদ আহমেদ বলেন, ইডটকো বাংলাদেশ ইতোমধ্যে শক্ত ভিত্তি তৈরি করেছে। সেই ভিত্তিকে কাজে লাগিয়ে টেলিযোগাযোগ খাতের অংশীজনদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দেশের ডিজিটাল অবকাঠামো আরও শক্তিশালী করা, অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সংযোগ নিশ্চিত করা এবং বাংলাদেশের অর্থনৈতিক ও ডিজিটাল অগ্রযাত্রায় অবদান রাখাই হবে তাদের মূল লক্ষ্য।

এই নিয়োগের মাধ্যমে ডিজিটাল অবকাঠামো শেয়ারিং, স্থানীয় নেতৃত্বের বিকাশ এবং বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ গড়ে তোলার প্রতি ইডটকো বাংলাদেশের অঙ্গীকার আরও সুদৃঢ় হয়েছে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   ইডটকো  বাংলাদেশ  কান্ট্রি  ম্যানেজিং ডিরেক্টর  আল-বাতুনী মোহাম্মাদ সাঈদ আহমেদ 


Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: