বৈরী আবহাওয়ায় মেক্সিকো–ইকুয়েডর ম্যাচ শুরুতে বিলম্ব

সময়ের আলো ডেস্ক

খেলা

২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ৩২ পর্বে বহুল প্রতীক্ষিত মেক্সিকো-ইকুয়েডর ম্যাচটি নির্ধারিত সময়ে মাঠে গড়াতে পারেনি। স্বাগতিক মেক্সিকোর আজতেকা স্টেডিয়াম এলাকাজুড়ে

2026-07-01T07:32:21+00:00
2026-07-01T07:32:21+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
খেলা
বৈরী আবহাওয়ায় মেক্সিকো–ইকুয়েডর ম্যাচ শুরুতে বিলম্ব
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৭:৩২ এএম 
সংগৃহীত ছবি
২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ৩২ পর্বে বহুল প্রতীক্ষিত মেক্সিকো-ইকুয়েডর ম্যাচটি নির্ধারিত সময়ে মাঠে গড়াতে পারেনি। স্বাগতিক মেক্সিকোর আজতেকা স্টেডিয়াম এলাকাজুড়ে প্রবল বৃষ্টি ও বজ্রপাতের কারণে ম্যাচ শুরুর সূচিতে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে আয়োজকরা।

বুধবার (১ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে অন্তত ৩০ মিনিটের জন্য খেলা পিছিয়ে দেওয়া হয়েছে। তবে পরিস্থিতির উন্নতি না হলে বিলম্ব আরও বাড়তে পারে বলে ইঙ্গিত মিলেছে।
আরও পড়ুন

বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে দুই দলের প্রস্তুতিতেও। বজ্রপাতের ঝুঁকি থাকায় খেলোয়াড়দের মাঠে ওয়ার্ম-আপের অনুমতি দেওয়া হয়নি। নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ফিফা ও স্থানীয় কর্তৃপক্ষ মাঠ এবং স্টেডিয়াম এলাকায় বিশেষ সতর্কতা জারি করেছে।

ম্যাচ দেখতে কয়েক ঘণ্টা আগেই স্টেডিয়ামে ভিড় জমান হাজারো সমর্থক। বৃষ্টির মধ্যেও তারা ধৈর্য ধরে অপেক্ষা করছেন ম্যাচ শুরুর ঘোষণার জন্য।

এদিকে ম্যাচটি কখন শুরু হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে নতুন কোনো সময় জানানো হয়নি। আবহাওয়ার উন্নতি হলেই খেলা শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এএডি/


  বিষয়:   বৈরী  আবহাওয়া  মেক্সিকো  ইকুয়েডর  ম্যাচ  শুরু  বিলম্ব 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: