গাংনীতে শিক্ষকের বাড়ি থেকে বোমা সদৃশ বস্তু ও হুমকির চিরকুট উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে আক্কাস আলী (৪৫) নামে এক শিক্ষকের বাড়ি থেকে একটি বোমা সদৃশ বস্তু ও হুমকিমূলক চিরকুট

2026-07-01T10:49:45+00:00
2026-07-01T10:50:58+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
গাংনীতে শিক্ষকের বাড়ি থেকে বোমা সদৃশ বস্তু ও হুমকির চিরকুট উদ্ধার
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১০:৪৯ এএম  আপডেট: ০১.০৭.২০২৬ ১০:৫০ এএম
শিক্ষকের বাড়ি থেকে একটি বোমা সদৃশ বস্তু ও হুমকিমূলক চিরকুট উদ্ধার। ছবি : সময়ের আলো
মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে আক্কাস আলী (৪৫) নামে এক শিক্ষকের বাড়ি থেকে একটি বোমা সদৃশ বস্তু ও হুমকিমূলক চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১ জুলাই) সকালে বাড়ির মালিক ঘরের সিঁড়ির নিচে বোমা সদৃশ বস্তু ও চিরকুট দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। আক্কাস আলী কসবা গ্রামের মোল্লাপাড়ার রজব আলীর ছেলে ও গাংনী সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক।


স্থানীয় সূত্রে জানা গেছে, জমি-সংক্রান্ত বিরোধ নিয়ে প্রায় ৬ মাস ধরে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে তার বিরোধ চলছিল। সম্প্রতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে জমি পরিমাপ করেন। তার পরে আমি বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করি। বুধবার কাগজপত্র নিয়ে উপজেলা ভূমি অফিসে যাওয়ার কথা ছিল আক্কাস আলীর। এর আগেই দুর্বৃত্তরা বাড়িতে বোমাসদৃশ বস্তু ও একটি হুমকিমূলক চিরকুট রেখে যায় বলে অভিযোগ উঠেছে। চিরকুটে রাস্তার পাশ দিয়ে পানি চলাচল বাধাগ্রস্ত না করা ও প্রাণনাশের হুমকি লেখা ছিল।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সময়ের আলো/জোই

  বিষয়:   গাংনী  শিক্ষক  বাড়ি  বোমা  হুমকি  চিরকুট  উদ্ধার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: