ময়লার ভাগাড়ে মিলল নবজাতকের মরদেহ

রাজবাড়ী প্রতিনিধি

সারাদেশ

রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্রে সরকারী খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড় থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২

2026-07-02T17:20:55+00:00
2026-07-02T17:20:55+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
ময়লার ভাগাড়ে মিলল নবজাতকের মরদেহ
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৫:২০ পিএম 
ময়লার ভাগাড়ে মিলল নবজাতকের মরদেহ। ছবি : সময়ের আলো
রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্রে সরকারী খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড় থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, কারা নবজাতকের মরদেহ ফেলে গেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একজন টোকাই ভাগাড়ে বিভিন্ন জিনিসপত্র কুড়ানোর জন্য এসে একটা প্লাস্টিকের ব্যাগের ভেতর নবজাতকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়।

টোকাই হাবিবুর রহমান বলেন, আমি প্রতিদিনের মতো আজও সকালে এখানে আসি বিভিন্ন কিছু টোকাতে। এসে একটি প্লাস্টিকের ব্যাগ দেখতে পাই। ব্যাগটির ভেতরের সবকিছু ঢালতেই দেখি কাপড় দিয়ে প্যাঁচানো একটি বাচ্চার লাশ। আমি স্থানীয় লোকদের জানালে তারা পুলিশকে খবর দেয়।


সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তমকুমার ঘোষ বলেন, সকাল সাড়ে ৯টায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে নবজাতকের লাশ উদ্ধার করা হয়। তবে তার কোনো পরিচয় পাওয়া যায়নি। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও জানিয়েছি। আশেপাশের সিসিটিভিগুলো চেক করা হচ্ছে। এটি আসলে কার সন্তান সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। আমরা এই বিষয়ে আইনগত ব্যবস্থা নিব।

সময়ের আলো/আতা


  বিষয়:   রাজবাড়ী  ময়লা  ভাগাড়  নবজাতক  মরদেহ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: