ট্রাম্পকে ‘পাশে থাকার’ আহ্বান জানালেন লেবাননের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধবিধ্বস্ত লেবাননের পাশে থাকার জন্য বিশেষ আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন। গত ২

2026-07-05T10:56:17+00:00
2026-07-05T10:59:21+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ট্রাম্পকে ‘পাশে থাকার’ আহ্বান জানালেন লেবাননের প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ১০:৫৬ এএম  আপডেট: ০৫.০৭.২০২৬ ১০:৫৯ এএম
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। সংগৃহীত ছবি
মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধবিধ্বস্ত লেবাননের পাশে থাকার জন্য বিশেষ আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন। গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে লেবাননে এখন পর্যন্ত ৪ হাজার ২৯০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। 

শনিবার (৪ জুলাই) যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে ডোনাল্ড ট্রাম্পকে পাঠানো এক শুভেচ্ছাবার্তায় লেবাননের প্রেসিডেন্ট এই আহ্বান জানান।

প্রেসিডেন্ট জোসেফ আউন তার বার্তায় বলেন, যুক্তরাষ্ট্র ও লেবাননের দ্বিপাক্ষিক সম্পর্ক দীর্ঘদিনের এবং গভীরভাবে সম্পর্কিত। মানবিক ও সামাজিক মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা এই সম্পর্ক প্রেসিডেন্ট ট্রাম্পের দৃঢ় সংকল্প এবং মধ্যপ্রাচ্যে, বিশেষ করে লেবাননে স্থিতিশীলতা ও নিরাপত্তা ফিরিয়ে আনার প্রচেষ্টার কারণে নতুন গতি পাচ্ছে। 

তিনি আরও বলেন, ‘লেবাননের ন্যায্য দাবির পাশাপাশি দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সশস্ত্র বাহিনী ও জনগণের পাশে থাকুন, যাতে আমরা যুদ্ধের অধ্যায় শেষ করে শান্তি ও স্থিতিশীলতার নতুন যুগের সূচনা করতে পারি।’

এর আগে, গত ২৬ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি বিশেষ চুক্তি স্বাক্ষর করে লেবানন ও ইসরায়েল। এই চুক্তি অনুযায়ী ধাপে ধাপে লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পরিকল্পনা রয়েছে, যা প্রাথমিকভাবে দুটি পরীক্ষামূলক এলাকা থেকে শুরু হবে। 

তবে চুক্তিতে ইসরায়েলি সেনা প্রত্যাহারের নির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। এটি মূলত নির্ভর করবে লেবাননের সেনাবাহিনী খালি হওয়া এলাকাগুলোর পূর্ণ নিরাপত্তা নিয়ন্ত্রণ গ্রহণ এবং বিশেষ করে হিজবুল্লাহসহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণের ওপর।


অবশ্য এর আগে গত ২১ জুন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দক্ষিণ লেবাননে তথাকথিত ‘নিরাপত্তা অঞ্চল’ ধরে রাখার অঙ্গীকার করেছিলেন। তবে গত ১৮ জুন কার্যকর হওয়া যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় লেবাননের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার পূর্ণ নিশ্চয়তা অন্তর্ভুক্ত রয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে দেশটিতে এখন পর্যন্ত ৪ হাজার ২৯০ জনের বেশি মানুষ নিহত এবং ১২ হাজার ১৯০ জনেরও বেশি আহত হয়েছেন। 

এ ছাড়া ভয়াবহ এই সংঘাতের কারণে দেশটির ১০ লাখের বেশি মানুষ ইতোমধ্যেই নিজেদের ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   ট্রাম্প  পাশে থাকা  আহ্বান  লেবানন  প্রেসিডেন্ট 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: