বাংলাদেশকে ধন্যবাদ জানাল ইরান

সময়ের আলো ডেস্ক

জাতীয়

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠানোর জন্য বাংলাদেশ সরকারকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে

2026-07-05T22:15:58+00:00
2026-07-05T22:15:58+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
জাতীয়
বাংলাদেশকে ধন্যবাদ জানাল ইরান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ১০:১৫ পিএম 
বাংলাদেশে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে। সংগৃহীত ছবি
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠানোর জন্য বাংলাদেশ সরকারকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে ইরান। 

রোববার (৫ জুলাই) বাংলাদেশে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ ধন্যবাদ জানান।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আলী খামেনির মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন। একই সঙ্গে এই কঠিন সময়ে ভ্রাতৃপ্রতিম ইরানের জনগণের প্রতি বাংলাদেশের জনগণের সংহতির কথা পুনর্ব্যক্ত করেন।


তিনি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সংলাপ ও কূটনীতির গুরুত্বের ওপর জোর দেন। পররাষ্ট্রমন্ত্রী বললেন, ‘অঞ্চলটির পাশাপাশি বৈশ্বিক সমৃদ্ধি ও উন্নয়নের জন্য মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ও ইরান পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও মতবিনিময় করে।


সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   বাংলাদেশ  ইরান  ধন্যবাদ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: