১ হাজার ছুঁইছুঁই আফটারশকের মধ্যেই চলছে উদ্ধারকাজ, নিহত বেড়ে ৩৩৪২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা শক্তিশালী দুটি ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা আরও বেড়েছে। দেশটির সরকারের তথ্য অনুযায়ী, এখন

2026-07-06T09:19:20+00:00
2026-07-06T09:19:20+00:00
 
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
সোমবার, ৬ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ভেনেজুয়েলা
১ হাজার ছুঁইছুঁই আফটারশকের মধ্যেই চলছে উদ্ধারকাজ, নিহত বেড়ে ৩৩৪২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৯:১৯ এএম 
সংগৃহীত ছবি
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা শক্তিশালী দুটি ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা আরও বেড়েছে। দেশটির সরকারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৩ হাজার ৩৪২ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম এখনও চলমান রয়েছে। একই সঙ্গে ভূমিকম্পের পর থেকে এ পর্যন্ত ৯৯৫টি আফটারশক রেকর্ড করা হয়েছে।

বার্তাসংস্থা আনাদোলুর বরাতে রোববার (৫ জুলাই) ভেনেজুয়েলার যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে উদ্ধার করা হয়েছে। এতে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৯০টি ভবন পুরোপুরি ধসে পড়েছে। সরকার জানিয়েছে, এ পর্যন্ত ৮৬ হাজার ৭৯৪টি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। তবে এখনও ১৭ হাজার ৩৪৫ জন গৃহহীন অবস্থায় রয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় বর্তমানে ৪ হাজার ৮৮ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী কাজ করছেন। এছাড়া রাজধানী কারাকাস থেকে ২৯ হাজার ৫৬৭ জন উদ্ধারকর্মী এবং ২৭ হাজার ৪৮২ জন স্বেচ্ছাসেবক ত্রাণ কার্যক্রমে নিয়োজিত রয়েছেন।


এ পর্যন্ত ক্ষতিগ্রস্তদের মধ্যে ৯ হাজার ৫৮৫ মেট্রিক টন খাদ্য এবং ৬ লাখ ৬৯ হাজার ৮ লিটার পানি বিতরণ করা হয়েছে। পাশাপাশি ২৩ হাজার ৮২০ জন রোগী চিকিৎসাসেবা পেয়েছেন এবং ৭৯টি অস্থায়ী আশ্রয়শিবির স্থাপন করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, গত ২৪ জুন ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে।

মন্ত্রণালয় জানিয়েছে, ওই দুটি ভূমিকম্পের পর থেকে এখন পর্যন্ত ৯৯৫টি আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে।

সময়ের আলো/আরবিএন 



  বিষয়:   ভেনেজুয়েলা  ফটারশক  নিহত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: