বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বিএনপি নেতা গুলিবিদ্ধ

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ার ভেড়ামারায় নাসিরুল উদ্দীন বিশ্বাস (৪৫) নামে এক বিএনপি নেতাকে বালু ব্যবসায়ীকে গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা। আহত নাসিরুল উপজেলার

2026-07-06T09:30:38+00:00
2026-07-06T09:30:38+00:00
 
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
সোমবার, ৬ জুলাই ২০২৬
সারাদেশ
বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বিএনপি নেতা গুলিবিদ্ধ
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৯:৩০ এএম 
ছবি : সংগৃহীত
কুষ্টিয়ার ভেড়ামারায় নাসিরুল উদ্দীন বিশ্বাস (৪৫) নামে এক বিএনপি নেতাকে বালু ব্যবসায়ীকে গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা। আহত নাসিরুল উপজেলার বাহিরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। 

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৫ই জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন পদ্মা নদীর পাড় এলাকায় গিয়ে একদল মুখোশধারী দুর্বৃত্ত বালু ব্যবসার টাকার ভাগ চায়। পরে নাসিরুল এগিয়ে এসে তাদের পরিচয় জিজ্ঞেস করলে তার উপর চড়াও হয়ে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে নাসিরুল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা পিছন থেকে গুলি করে।

পরে আহত অবস্থায় তাকে প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান জানান, ওই ব্যক্তির পিঠ থেকে একটি গুলি বের করা হয়েছে। পায়েও আঘাতের চিহ্ন রয়েছে। এখন তিনি আশঙ্কামুক্ত।


বাহিরচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল ইসলাম বিজলী বলেন, নাসিরুল ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় আমাদের বালু ব্যবসা আছে। তিনিই দেখাশোনা করেন। বালু বিক্রির জন্য ব্যবসা স্থলে গেলে দুর্বৃত্তরা তাকে গুলি করে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধারণা করা হচ্ছে, বালু ব্যবসার দ্বন্দ্ব নিয়েই এই ঘটনা। ঘটনার সময় সঙ্গে থাকা ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, হামলাকারীরা সাতজন ছিল। ছয়জন ছিল মুখোশধারী। তাদের মধ্যে একজনের মুখ খোলা থাকলেও তারা কাউকে চিনতে পারেননি। 

তিনি আরও বলেন, দুর্বৃত্তদের পরিচয় উদ্ঘাটন এবং গ্রেফতারের চেষ্টা চলছে। ভুক্তভোগীরা অভিযোগ দিলে পরবর্তীতে মামলাসহ প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সময়ের আলো/আআ


  বিষয়:   বালু  ব্যবসা  দ্বন্দ্ব  বিএনপি  নেতা  গুলি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: