দুই হাত ক্রস করে মিসর কোচের ইঙ্গিত, নেপথ্যে কী

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ৩-২ গোলে হেরে গেছে মিসর। গোল বাতিল, পেনাল্টি না দেওয়া এবং দলের পক্ষ থেকে

2026-07-08T13:27:28+00:00
2026-07-08T13:35:13+00:00
 
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
খেলা
দুই হাত ক্রস করে মিসর কোচের ইঙ্গিত, নেপথ্যে কী
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১:২৭ পিএম  আপডেট: ০৮.০৭.২০২৬ ১:৩৫ পিএম
ছবি : সংগৃহীত
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ৩-২ গোলে হেরে গেছে মিসর। গোল বাতিল, পেনাল্টি না দেওয়া এবং দলের পক্ষ থেকে ‘ম্যাচ পাতানোর’ অভিযোগও এসেছে দলটির পক্ষ থেকে। তবে ম্যাচ চলাকালে সামনে এসেছে আরও একটি ঘটনা। মিসরের কোচ হোসাম হাসানকে দুই হাত ক্রস করে কিছু একটা ইঙ্গিত দিতে দেখা গেছে। 

ম্যাচে তখন রেফারিদের সিদ্ধান্ত নিয়ে উত্তপ্ত মিসরের ডাগআউট। ওই সময় দুই হাত বুকের সামনে ক্রস করে ‘এক্স’ আকৃতির একটি সংকেত দেন হোসাম। মাথার ওপরে তুলে রেফারিদের দেখান। এর পরপরই তাকে হলুদ কার্ড দেখান ম্যাচের রেফারি। কিন্তু কি দোষে?

হোসাম হাসানের এই ‘এক্স’ সংকেতটি সাধারণ কোনো প্রতিবাদের ভঙ্গি নয়। ফিফার নতুন বর্ণবাদবিরোধী প্রটোকল অনুযায়ী, খেলোয়াড়, কোচ বা ম্যাচ কর্মকর্তারা মাঠে বর্ণবাদী আচরণের অভিযোগ জানাতে দুই হাত ক্রস করে ‘এক্স’ আকৃতির এই সংকেত ব্যবহার করতে পারেন।

এমন সংকেত দেখানো হলে রেফারি পরিস্থিতি মূল্যায়ন করে ম্যাচ সাময়িকভাবে বন্ধ রাখতে পারেন। বর্ণবাদী আচরণ অব্যাহত থাকলে ম্যাচ স্থগিত কিংবা চরম পরিস্থিতিতে পরিত্যক্ত ঘোষণারও ক্ষমতা রয়েছে রেফারির।


তবে ফিফার নির্দেশিকায় এই সংকেত দেওয়ার কারণে সংশ্লিষ্ট ব্যক্তি হলুদ কার্ড পাবেন— এমন কোনো বিধান নেই। ফলে হোসাম হাসানকে কেন সতর্ক করা হলো এবং কার্ড দেখানো হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এছাড়া তিনি ঠিক কোন ঘটনার প্রতিবাদে এই সংকেত দিয়েছিলেন কিংবা রেফারি কেন তাকে হলুদ কার্ড দেখালেন— এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি ফিফা। ফলে ঘটনাটি ঘিরে রহস্য ও বিতর্ক আরও ঘনীভূত হয়েছে।

সময়ের আলো/আআ
  বিষয়:   মিসর  কোচ  বিশ্বকাপ  ফুটবল 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: