ঢাকা-সিলেট মহাসড়কে ২২ কিমি যানজট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাদেশ

টানা বৃষ্টি, সড়ক উন্নয়নকাজ, বড় বড় গর্ত, দুর্ঘটনা ও পণ্যবাহী যানবাহন বিকল হয়ে পড়ায় ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এলাকায় প্রায়

2026-07-08T19:10:17+00:00
2026-07-08T19:11:26+00:00
 
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সারাদেশ
ঢাকা-সিলেট মহাসড়কে ২২ কিমি যানজট
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৭:১০ পিএম  আপডেট: ০৮.০৭.২০২৬ ৭:১১ পিএম
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এলাকায় প্রায় ২২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। ছবি : সংগৃহীত
টানা বৃষ্টি, সড়ক উন্নয়নকাজ, বড় বড় গর্ত, দুর্ঘটনা ও পণ্যবাহী যানবাহন বিকল হয়ে পড়ায় ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এলাকায় প্রায় ২২ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা থেকে শুরু হওয়া এ যানজট বুধবার (৮ জুলাই) পর্যন্ত অব্যাহত থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।

জানা গেছে, মঙ্গলবার বৈশামুড়া এলাকায় একটি লরি ও কাভার্ড ভ্যানের সংঘর্ষের পর যান চলাচলে বিঘ্ন ঘটে। এর মধ্যে বুধবার সকালে শাহবাজপুর সেতু ও ইসলামাবাদ এলাকায় দুটি ট্রাক বিকল হয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।


এদিকে, বিশ্বরোড গোলচত্বরে চলমান উন্নয়নকাজের কারণে ঢাকা-সিলেটমুখী যান চলাচলের জন্য মাত্র একটি লেন খোলা রয়েছে। টানা বৃষ্টিতে মহাসড়কের বিভিন্ন স্থানে পানি জমে গর্তগুলো তলিয়ে যাওয়ায় ভারী যানবাহন প্রায়ই আটকে পড়ছে। এতে যানজট দ্রুত ছড়িয়ে পড়ে এবং দীর্ঘ সময় আটকে থাকতে হচ্ছে যাত্রীদের।

সরাইল-খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান বলেন, সড়কের গর্তে ভারী যানবাহন আটকে যাওয়ার কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। মহাসড়কে যানবাহন ধীরগতিতে ও থেমে থেমে চলাচল করায় পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগছে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   টানা বৃষ্টি  ঢাকা  সিলেট  মহাসড়ক  কিলোমিটার  যানজট  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: