আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ আলি খামেনি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে বৃহস্পতিবার (৯ জুলাই) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও

2026-07-09T07:28:47+00:00
2026-07-09T07:28:47+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ আলি খামেনি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৭:২৮ এএম 
ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত
ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে বৃহস্পতিবার (৯ জুলাই) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন তিনি।

ইরাকের কারবালা থেকে তার মরদেহ ইরানে নেওয়ার পর মাশহাদের ইমাম রেজা মাজার কমপ্লেক্সে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানেই তাকে দাফন করা হবে।


১৯৩৯ সালে মাশহাদে জন্মগ্রহণ করেন খামেনি। শিয়া মুসলিমদের কাছে শহরটি অত্যন্ত পবিত্র। এখানেই শিয়াদের অষ্টম ইমাম রেজার মাজার অবস্থিত। ধর্মীয় মর্যাদার বিবেচনায় ওই মাজার কমপ্লেক্সেই খামেনিকে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ২০২৪ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকেও একই কমপ্লেক্সে দাফন করা হয়েছিল।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   আয়াতুল্লাহ আলি খামেনি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: