গত দুই দিনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পাঁচটি প্রদেশে অন্তত ১৪ জন নিহত এবং আরও ৭৮ জন আহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৯ জুলাই) সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে নিহত ও আহতদের পরিচয় বা হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের এ দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে আরও জানানো হয়েছে।
সময়ের আলো/কেএইচও