বান্দরবানে বন্যার পানিতে ডুবে মাছ ব্যবসায়ীর মৃত্যু

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

বান্দরবানে বন্যার পানিতে ডুবে মো. আবু তাহের (৫৫) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়নের

2026-07-10T00:59:23+00:00
2026-07-10T00:59:23+00:00
 
  শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
সারাদেশ
বান্দরবানে বন্যার পানিতে ডুবে মাছ ব্যবসায়ীর মৃত্যু
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১২:৫৯ এএম 
ছবি : সময়ের আলো

বান্দরবানে বন্যার পানিতে ডুবে মো. আবু তাহের (৫৫) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লেমুঝিড়ি পাড়ার বাসিন্দা।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে লেমুঝিড়ি এলাকায় বন্যার পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর থানা পুলিশ। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবু তাহের মাছ বিক্রির কাজ করতেন। তিনি আগে স্ট্রোকে আক্রান্ত হওয়ায় শারীরিকভাবে দুর্বল ছিলেন। বুধবার সন্ধ্যায় মাছ বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেও রাতে আর ফিরে আসেননি।

বৃহস্পতিবার সকালে স্থানীয় কয়েকজন যুবক বন্যার পানিতে জাল দিয়ে মাছ ধরার সময় তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

লেমুঝিড়ি পাড়ার গ্রাম পুলিশ সদস্য মো. ইউসুফ জানান, বুধবার সন্ধ্যায় আবু তাহের পায়ে হেঁটে তংপ্রুপাড়া হয়ে বান্দরবান শহরের দিকে যান। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। সকালে স্থানীয়রা বন্যার পানিতে মাছ ধরার সময় তার মরদেহ দেখতে পান। তিনি জানান, আবু তাহের আগে স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন এবং সাঁতারও জানতেন না।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহেদ পারভেজ বলেন, পরিবারের ধারণা অনুযায়ী, বুধবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে বন্যার পানিতে পড়ে আবু তাহেরের মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/আরবিএন



  বিষয়:   বান্দরবান  বন্যা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: