মুক্তি পেল আজও অর্ধাঙ্গিনী

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

মুক্তি পেল দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমাটি গতকাল ওপার

2026-07-11T05:09:58+00:00
2026-07-11T05:09:58+00:00
 
  শনিবার, ১১ জুলাই ২০২৬,
২৭ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬
আনন্দ সময়
মুক্তি পেল আজও অর্ধাঙ্গিনী
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৫:০৯ এএম 
অভিনেত্রী জয়া আহসান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। ছবি : সংগৃহীত
মুক্তি পেল দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমাটি গতকাল ওপার বাংলার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। 

সিনেমাটিতে মেঘনা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। ‘আজও অর্ধাঙ্গিনী’ মূলত ‘অর্ধাঙ্গিনী’ চলচ্চিত্রের সিক্যুয়েল। দাম্পত্যের টানাপোড়েন, অতীতের ক্ষত আর সম্পর্কের জটিল মনস্তত্ত্ব এই সিনেমার বিষয়বস্তু। কিছু দিন আগে মুক্তি পায় এর ট্রেলার। 

সেখানে দেখা যায়, ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার ধারাবাহিকতায় মেঘনা ও সুমনের দাম্পত্যে নেমে এসেছে গভীর সংকট। বিয়ের পরও সুখের দেখা মেলে না মেঘনার জীবনে। অবিশ্বাস এবং মানসিক দ্বন্দ্বে ভেঙে পড়তে থাকে তাদের সম্পর্ক। 

প্রথম কিস্তির মতো এবারও জয়া আহসান ও চূর্ণী গঙ্গোপাধ্যায়ের মুখোমুখি দৃশ্যগুলো সিনেমার অন্যতম আকর্ষণ। তবে এবার গল্পের সমীকরণ বদলেছে। এবারের সিনেমায় নতুন সংযোজন হিসেবে রয়েছেন ইন্দ্রাশীষ রায়। তার উপস্থিতি নতুন রহস্যের জন্ম দিয়েছে। তিনি কি শুধুই মেঘনার বন্ধু নাকি তার জীবনে নতুন কোনো মোড় নিয়ে আসবেন- সেই উত্তর মিলেছে সিনেমাটিতে। ২০২৩ সালে পশ্চিমবঙ্গে মুক্তি পায় ‘অর্ধাঙ্গিনী’।


সিনেমাটি দর্শক ও সমালোচক উভয়ের কাছেই প্রশংসিত হয়। আর সেই সাফল্যের ধারাবাহিকতায় মুক্তি পেয়েছে দ্বিতীয় অধ্যায় ‘আজও অর্ধাঙ্গিনী’। গত বছরের জুনে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হয়।

নির্মাতা কৌশিক গাঙ্গুলি জানান, নতুন পর্বে গল্প এগিয়েছে প্রথম ছবির ঘটনার কয়েক বছর পরের ঘটনা থেকে। এবার কেন্দ্রবিন্দুতে একটি বিয়ে এবং তার চারপাশে জমে ওঠা সম্পর্কের পুরোনো ও নতুন সমীকরণ। 

জয়া আহসান বলেন, অর্ধাঙ্গিনী ছিল খুব পরিণত একটি গল্প। সেই ছবির সিক্যুয়েলের অংশ হতে পারা আমার জন্য আনন্দের। দর্শক যেভাবে প্রথম ছবিটি গ্রহণ করেছেন, সেই প্রত্যাশা আমাদের ওপর বড় দায়িত্ব তৈরি করেছে। আমরা চেষ্টা করেছি সেই আবেগ আরও গভীরভাবে ফিরিয়ে দিতে।

সময়ের আলো/প্রিন্ট/কেএইচও


  বিষয়:   মুক্তি  আজও অর্ধাঙ্গিনী 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: