শিক্ষার্থীকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, গ্রেফতার ২

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

কুমিল্লার দেবিদ্বারে দশম শ্রেণির শিক্ষার্থীকে দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নের অভিযোগে ওই শিক্ষার্থী এবং এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (১২

2026-07-12T17:21:21+00:00
2026-07-12T17:22:26+00:00
 
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
রবিবার, ১২ জুলাই ২০২৬
সারাদেশ
শিক্ষার্থীকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, গ্রেফতার ২
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৫:২১ পিএম  আপডেট: ১২.০৭.২০২৬ ৫:২২ পিএম
গ্রেফতার হওয়া প্রধান শিক্ষক এবং শিক্ষার্থী। ছবি : সংগৃহীত
কুমিল্লার দেবিদ্বারে দশম শ্রেণির শিক্ষার্থীকে দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নের অভিযোগে ওই শিক্ষার্থী এবং এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১২ জুলাই) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

এর আগে, ওই শিক্ষক ও শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করেন কুমিল্লা শিক্ষাবোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) পাপিয়া আক্তার। তারপর শনিবার (১১ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, আবদুল্লাহপুর হাজী আমীর উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাচ্চু মিয়া এবং ওই বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থী।


মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, গত ২৩ জুন দশম শ্রেণির এক শিক্ষার্থী ২০২৬ সালের এসএসসি পরীক্ষার বিজ্ঞান বিষয়ের উত্তরপত্র মূল্যায়ন করছে। এ নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা শুরু হলে, ওইদিনই বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পাবলিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় এমন অনিয়মের বিষয়টি শিক্ষামন্ত্রীর নজরে আসার পর শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর শনিবার কুমিল্লা শিক্ষাবোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক পাপিয়া আক্তার বাদী হয়ে দেবিদ্বার থানায় মামলা করেন।

ওসি মনিরুজ্জামান বলেন, ‘পাবলিক পরীক্ষা আইন (অপরাধ) ১৯৮০-এর ১০, ১২ ও ১৩ ধারায় মামলা দায়ের করার পর অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে।’

মামলার বাদী পাপিয়া আক্তার বলেন, ‘ফেসবুকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি ঘটনার সত্যতা পাওয়ায় মামলা দায়ের করা হয়েছে। পাবলিক পরীক্ষার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে এমন কাণ্ড গুরুতর অপরাধ।’

সময়ের আলো/মহু


  বিষয়:   কুমিল্লা  শিক্ষার্থী  এসএসসি  খাতা  মূল্যায়ন  গ্রেফতার  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: