জলাবদ্ধতায় পৌরবাসীর চলাচলে একমাত্র ভরসা নৌকা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি জমে গেছে। এতে প্রায় ১০ হাজারের

2026-07-13T15:01:38+00:00
2026-07-13T15:02:44+00:00
 
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৩ জুলাই ২০২৬
সারাদেশ
জলাবদ্ধতায় পৌরবাসীর চলাচলে একমাত্র ভরসা নৌকা
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৩:০১ পিএম  আপডেট: ১৩.০৭.২০২৬ ৩:০২ পিএম
পানিবন্দি বাসিন্দারা নৌকায় যাতায়াত করছেন। ছবি : সময়ের আলো
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি জমে গেছে। এতে প্রায় ১০ হাজারের অধিক মানুষ পানিবন্দি হয়ে আছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে পৌর বাসিন্দারা। এখন তাদের চলাচলের একমাত্র ভরসা নৌকা।

সোমবার (১৩ জুলাই) পৌরসভার হরিণহাটি গিয়ে এমনই চিত্র দেখা গেছে।

স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, ড্রেনের ওপর দোকানপাট, বাসাবাড়ি, শিল্প কারখানা গড়ে তোলাসহ নানা কারণে প্রতি বর্ষায় একই দুর্ভোগের মুখোমুখি হতে হয়।


পৌরসভায় প্রায় ২ শতাধিক শিল্প কলকারখানা রয়েছে। অনেক শিল্প কারখানা পানিতে ডুবে গেছে। ফলে, ১০ থেকে ১৫টি কারখানা বন্ধ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। বন্ধ রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানও। জলাবদ্ধতায় ব্যাহত হচ্ছে যান চলাচল, শিক্ষা কার্যক্রম ও শিল্পকারখানার শ্রমিকদের কর্মস্থলে যাতায়াত। অনেক পরিবারের ঘরে পানি ঢুকে নষ্ট হয়েছে আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। অনেক পরিবারে রান্না-বান্না বন্ধ হয়ে গেছে। ফলে, শুকনো খাবার খেয়েই দিন কাটছে তাদের।

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচ এম ফখরুল হোসাইন জানিয়েছেন, জমে থাকা পানি দ্রুত অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিটি বাসাবাড়িতে শুকনো খাবার পৌঁছে দেওয়া হয়েছে।

সময়ের আলো/মহু


  বিষয়:   জলাবদ্ধতা  পৌরবাসী  চলাচল  নৌকা  গাজীপুর  সমেয়র আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: