কক্সবাজারে ট্রলারডুবিতে ৫ জেলের মরদেহ উদ্ধার, জীবিত ফিরলেন ৭

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই

2026-07-13T23:16:00+00:00
2026-07-13T23:16:00+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
কক্সবাজারে ট্রলারডুবিতে ৫ জেলের মরদেহ উদ্ধার, জীবিত ফিরলেন ৭
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১১:১৬ পিএম 
কক্সবাজারে ট্রলারডুবিতে ৫ জেলের মরদেহ উদ্ধার। সংগৃহীত ছবি
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই দুর্ঘটনায় ট্রলারটিতে থাকা অপর সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় ডুবে যাওয়া ট্রলারের ভেতর থেকেই নিখোঁজ ৫ জেলের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন— কুতুবদিয়ার দক্ষিণ অমজাখালী এলাকার নাছির উদ্দীন (২০), কুতুবদিয়ার আলী আকবর ডেইল হায়দারপাড়ার কামাল (৪৮) এবং পেকুয়ার মগনামা ইউনিয়নের নাছির উদ্দীন (২১), মো. করিম (২১) ও আইয়ুব মনির (২০)।

স্থানীয়দের বরাতে কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) ফারুক আহমেদ জানান, রোববার (১২ জুলাই) সন্ধ্যায় কুতুবদিয়ার স্থানীয় নুরুল আবছারের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার ১২ জন মাঝি-মাল্লা নিয়ে গভীর সাগরে রওনা হয়। পরদিন সোমবার ভোরে সাগরে হঠাৎ বৈরী আবহাওয়া ও ঝড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। 


দুর্ঘটনার পর পরই ট্রলারে থাকা ৭ জেলে সাগরে ভেসে জীবিত উদ্ধার হলেও বাকি ৫ জন নিখোঁজ হয়ে যান। পরবর্তীতে স্থানীয় জেলে ও প্রশাসনের সহায়তায় উদ্ধার অভিযান চালিয়ে সন্ধ্যার দিকে ডুবে যাওয়া ট্রলারটির ভেতর থেকে নিখোঁজ পাঁচ জেলেরই মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় উপকূলীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   কক্সবাজার  ট্রলারডুবি  জেলে  মরদেহ উদ্ধার  জীবিত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: