ইরানে নতুন করে মার্কিন সামরিক আগ্রাসনের জের ধরে বিশ্বজুড়ে আবারও জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যে পুরোদস্তুর যুদ্ধের আশঙ্কা এবং কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার গুজবে আন্তর্জাতিক বাজারে তেল নিয়ে এক ধরনের আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। তবে এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেও বৃহস্পতিবার (১৬ জুলাই) তেলের দাম কিছুটা নিম্নমুখী হতে দেখা গেছে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ব্যারেলপ্রতি ৪৪ সেন্ট বা দশমিক ৫২ শতাংশ দর হারিয়ে ৮৪ দশমিক ৫১ ডলারে লেনদেন হয়েছে। আজ বাংলাদেশ সময় সকাল ৬টা ৫ মিনিটে এই তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে আরও বলা হয়ছে, চলমান এই পরিস্থিতির নেপথ্যে রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলা। গত কয়েকদিন ধরে উভয় দেশের মধ্যকার এই সংঘাতের ফলে বিশ্ববাজারে তেলের মূল্যে বড় ধরনের উল্লম্ফন দেখা গিয়েছিল।
সময়ের আলো/কহু