ব্রিজ ঝুঁকিতে বাগেরহাট-পিরোজপুর মহাসড়ক বন্ধ হওয়ার আশঙ্কা

বাগেরহাট প্রতিনিধি

সারাদেশ

বাধাল বাজার সংলগ্ন বিষখালী নদী তীব্র ভাঙনে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে ব্রিজ(কালভার্ট) ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়েছে। এতে মহাসড়কে যানচলাচল বন্ধ হওয়ার আশঙ্কা দেখা

2026-07-16T23:28:16+00:00
2026-07-16T23:28:16+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ব্রিজ ঝুঁকিতে বাগেরহাট-পিরোজপুর মহাসড়ক বন্ধ হওয়ার আশঙ্কা
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১১:২৮ পিএম 
বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে ব্রিজ(কালভার্ট) ঝুঁকিপূর্ণ অবস্থায়। সংগৃহীত ছবি
বাধাল বাজার সংলগ্ন বিষখালী নদী তীব্র ভাঙনে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে ব্রিজ(কালভার্ট) ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়েছে। এতে মহাসড়কে যানচলাচল বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা, যাত্রী ও পরিবহন চালকদের মধ্যে বিরাজ করছে উদ্বেগ। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে বাগেরহাটের কচুয়া উপজেলার বিষখালী নদী খননের ফলে পানির প্রবল স্রোত ও ভাঙনের কারণে কালভার্টের পাশের মাটি সরে যেতে শুরু করেছে। এতে কালভার্টটির ভিত্তি দুর্বল হয়ে পড়েছে। ইতোমধ্যে ব্রিজটির (কালভার্ট) উইং ওয়াল ভেঙে সড়কের কিছু অংশে ফাটল দেখা দেওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।

Advertisement
বাগেরহাট-পিরোজপুর মহাসড়কটি এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। প্রতিদিন এ সড়ক দিয়ে হাজারো মানুষ যাতায়াত করেন। 

এছাড়া কৃষিপণ্য, মাছ, ব্যবসায়িক মালামাল ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনের জন্যও সড়কটির গুরুত্ব অনেক। ব্রিজটি (কালভার্ট) ধসে পড়লে দুই জেলার যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।


স্থানীয় বাসিন্দা গোলদার বাবু, রমেশ চন্দ্র, রুবেল খলিফা দ্রুত নদীভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ এবং ঝুঁকিপূর্ণ কালভার্টটি সংস্কারের দাবি জানিয়েছেন। তারা বলেন, দ্রুত পদক্ষেপ না নিলে সাধারণ মানুষকে চরম দুর্ভোগে পড়তে হবে।

এ বিষয়ে বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম জানান, নদী খননের ফলে পানির প্রবাহ বেড়ে যাওয়ায় ভাঙন দেখা দিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার ও সুরক্ষা ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন। 

সময়ের আলো/জেডি 

  বিষয়:   ব্রিজ  ঝুঁকি  বাগেরহাট  পিরোজপুর  মহাসড়ক  বন্ধ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: