মুর্শিদাবাদে স্কুলভ্যানে ট্রেনের ধাক্কা, শিক্ষার্থীসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে রেলক্রসিং পার হওয়ার সময় চলন্ত ট্রেনের ধাক্কায় স্কুলভ্যানে থাকা দুই স্কুল শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭

2026-07-17T12:34:06+00:00
2026-07-17T12:34:06+00:00
 
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
মুর্শিদাবাদে স্কুলভ্যানে ট্রেনের ধাক্কা, শিক্ষার্থীসহ নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১২:৩৪ পিএম 
ছবি : সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে রেলক্রসিং পার হওয়ার সময় চলন্ত ট্রেনের ধাক্কায় স্কুলভ্যানে থাকা দুই স্কুল শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সকাল ৭টার দিকে বহরমপুর এলাকার কর্ণসুবর্ণ রেলক্রসিংয়ে ঘটে যাওয়া এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। খবর এনডিটিভির

নিহতদের মধ্যে ওই স্কুলভ্যানের চালকও রয়েছেন বলে জানা গেছে। আহত শিক্ষার্থীদের উদ্ধার করে দ্রুত মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার সময় রেলক্রসিংটির গেট খোলা ছিল। কাটোয়া থেকে প্রায় ৪৮ কিলোমিটার দূরে কর্ণসুবর্ণ স্টেশনের কাছে রেললাইন পার হওয়ার সময় আচমকা চলে আসা নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনটি স্কুলভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া ভ্যানটির অংশবিশেষ লাইনের ওপর ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয়দের অভিযোগ, একটি আপ-লাইনের ট্রেন চলে যাওয়ার পর ক্রসিংয়ের গেটটি খোলা হয়েছিল। কিন্তু পাশের লাইন দিয়ে আরেকটি ট্রেন ধেয়ে এলেও গেটম্যান অলসতাবশত গেটটি পুনরায় বন্ধ করেননি। ফলে রেলওয়ে গেটম্যানের চরম গাফিলতির কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

রেলওয়ের একজন কর্মকর্তা জানান, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। গেটম্যানের দায়িত্বে অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতে ইতিমধ্যে একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হয়েছে।


সময়ের আলো/কহু


  বিষয়:   সময়ের আলো  ভারত  কলকাতা  নিহত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: