রাবি শিক্ষার্থীর ওপর হামলায় টিটিই বহিষ্কার, ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

রাজশাহী ব্যুরো

সারাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে ট্রেনে মারধরের ঘটনায় অভিযুক্ত টিকিট পরীক্ষককে (টিটিই) সাময়িক বহিষ্কার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। একই সঙ্গে ঘটনার

2026-07-21T18:08:35+00:00
2026-07-21T18:08:35+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
রাবি শিক্ষার্থীর ওপর হামলায় টিটিই বহিষ্কার, ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
রাজশাহী ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৬:০৮ পিএম 
শিক্ষার্থদের অবরোধ প্রত্যাহার, ট্রেনচলাচল শুরু। ছবি : সময়ের আলো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে ট্রেনে মারধরের ঘটনায় অভিযুক্ত টিকিট পরীক্ষককে (টিটিই) সাময়িক বহিষ্কার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্তে দুটি তদন্ত কমিটি গঠনসহ পাঁচ দফা সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

এসব সিদ্ধান্ত বাস্তবায়নের আশ্বাসে মঙ্গলবার (২১ জুলাই) বিকেল পৌনে চারটার দিকে শিক্ষার্থীরা তাঁদের অবরোধ প্রত্যাহার করে নেন। ফলে প্রায় নয় ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ফুরকান উদ্দিন নামের এক শিক্ষার্থীকে টিটিই সুমন কর্তৃক মারধরের অভিযোগ উঠলে এর প্রতিবাদ ও চার দফা দাবিতে মঙ্গলবার সকাল থেকে ক্যামপাসের সংলগ্ন রেললাইন অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অবরোধের কারণে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকে পড়ায় শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।

উদ্ভূত পরিস্থিতি নিরসনে মঙ্গলবার দুপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রশাসন, রেলওয়ে কর্তৃপক্ষ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।


অভিযুক্ত টিটিই সুমনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। ঘটনাটির অভ্যন্তরীণ অনুসন্ধানে রেলওয়ের নিজস্ব তদন্ত কমিটির পাশাপাশি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে অন্য একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আহত শিক্ষার্থী ফুরকান উদ্দিনকে রেলওয়ে হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে। তবে তিনি চাইলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও চিকিৎসা নিতে পারবেন। গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে আসা আন্তঃনগর ট্রেনগুলোর স্টপেজ চালুর ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসব সিদ্ধান্তের সার্বিক অগ্রগতি পর্যালোচনায় আগামী ৬ আগস্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ফের আনুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হবে।

রাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার জানান, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলোর বিষয়ে প্রশাসন ইতিবাচক সাড়া দিয়েছে। আমরা আশা করছি গঠিত তদন্ত কমিটি নিরপেক্ষভাবে কাজ করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। ভবিষ্যতে যেন আর কোনো শিক্ষার্থী হয়রানির শিকার না হন, সে বিষয়েও আশ্বাস পাওয়া গেছে। সার্বিক দিক বিবেচনায় অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, অবরোধের কারণে ‘বনলতা এক্সপ্রেস’ যাত্রা বাতিল করা হয়েছে। সিল্কসিটি এক্সপ্রেস ৮ ঘণ্টা লেটে ৩টা ৫৫ মিনিটে রাজশাহী স্টেশন থেকে ছেড়ে গেছে। পর্যায়ক্রমে সব ট্রেন ছেড়ে যাবে বলে জানিয়ে কর্তৃপক্ষ।

এর আগে, শিক্ষার্থীকে মারধরের অভিযোগে অভিযুক্ত টিটিইর শাস্তি ও সুষ্ঠু তদন্তের দাবিতে মঙ্গলবার সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেন। এতে প্রায় নিয় ঘণ্টা রাজশাহীর সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ থাকে। বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়ে এবং শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েন।

পরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষার্থীদের দাবির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলে তারা অবরোধ প্রত্যাহার করেন। এরপর ট্রেন চলাচল পুনরায় শুরু হয় এবং রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

সময়ের আলো/জোই


  বিষয়:   রাবি শিক্ষার্থী  হামলা  টিটি  বহিষ্কার  ট্রেন চলাচল  শুরু  রাজশাহী বিশ্ববিদ্যালয়  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: