দুধ দিয়ে গোসল করে আর্জেন্টাইন সমর্থকরা যোগ দিলেন ব্রাজিলে

বরিশাল সংবাদদাতা

সারাদেশ

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার হতাশাজনক পারফরম্যান্সে ক্ষুব্ধ হয়ে দল বদলের ঘোষণা দিয়েছেন বরিশালের পাঁচ ফুটবলপ্রেমী। এক ড্রাম দুধ দিয়ে গোসল, মিষ্টি

2026-07-21T18:43:22+00:00
2026-07-21T20:44:59+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
দুধ দিয়ে গোসল করে আর্জেন্টাইন সমর্থকরা যোগ দিলেন ব্রাজিলে
বরিশাল সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৬:৪৩ পিএম  আপডেট: ২১.০৭.২০২৬ ৮:৪৪ পিএম
ছবি : সংগৃহীত
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার হতাশাজনক পারফরম্যান্সে ক্ষুব্ধ হয়ে দল বদলের ঘোষণা দিয়েছেন বরিশালের পাঁচ ফুটবলপ্রেমী। এক ড্রাম দুধ দিয়ে গোসল, মিষ্টি বিতরণ এবং ব্রাজিলের জার্সি গায়ে তুলে তারা নিজেদের নতুন করে ব্রাজিলের সমর্থক হিসেবে ঘোষণা দেন।

সোমবার (২০ জুলাই) ভোরে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল শেষে বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে ঘটে এই ব্যতিক্রমী ঘটনা।

জানা গেছে, রোববার (১৯ জুলাই) রাতে বরিশাল সিটি করপোরেশনের উদ্যোগে বেলস পার্ক মাঠে বড় পর্দায় ফাইনাল ম্যাচ উপভোগ করতে জড়ো হন শত শত দর্শক। ম্যাচজুড়ে আর্জেন্টিনার নৈরাশ্যজনক পারফরম্যান্সে হতাশ হয়ে পড়েন রফিক সাদীসহ পাঁচ সমর্থক। খেলা শেষ হওয়ার পর তারা প্রকাশ্যেই দল পরিবর্তনের সিদ্ধান্ত নেন।

পরে মাঠে আনা হয় এক ড্রাম দুধ ও মিষ্টি। দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনার জার্সি খুলে ব্রাজিলের জার্সি পরেন তারা। এ সময় উপস্থিত ব্রাজিল ও স্পেন সমর্থকদের মিষ্টিমুখ করান রফিক সাদী। স্থানীয় ব্রাজিল সমর্থকেরাও তাদের ব্রাজিলের জার্সি উপহার দেন।


দল বদলের কারণ ব্যাখ্যা করে রফিক সাদী বলেন, ‘ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক ছিলাম। কিন্তু ফাইনালে স্পেনের বিপক্ষে দলের পারফরম্যান্স আমাদের ভীষণ হতাশ করেছে। এমন নিষ্প্রাণ ফুটবল আমরা আশা করিনি। ব্রাজিল বিদায় নিলেও এমন হতাশাজনক ফুটবল খেলেনি। তাদের পাঁচটি বিশ্বকাপ জয়ের গৌরবও রয়েছে। তাই আজ থেকে আমি ব্রাজিলের সমর্থক।’

সময়ের আলো/এসএকে


  বিষয়:   দুধ দিয়ে গোসল  আর্জেন্টাইন  সমর্থক  ব্রাজিলে যোগ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: