বাহরাইন ও কুয়েতে ফের ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বাহরাইন ও কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার (২১ জুলাই) রাতে এ হামলার ঘটনা ঘটে। হামলার

2026-07-21T21:27:45+00:00
2026-07-21T21:27:45+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
বাহরাইন ও কুয়েতে ফের ইরানের হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৯:২৭ পিএম 
ছবি : সংগৃহীত
বাহরাইন ও কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার (২১ জুলাই) রাতে এ হামলার ঘটনা ঘটে। হামলার পর দুই দেশেই সতর্কতা জারি করা হয়েছে।

বাংলাদেশ সময় রাত ৮টার দিকে কুয়েতের সশস্ত্র বাহিনী জানায়, তারা শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করছে। এ সময় প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যেতে পারে উল্লেখ করে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়।

কুয়েতে হামলার প্রায় একই সময়ে বাহরাইনেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসিন্দাদের দ্রুত নিকটস্থ নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দেয়।


এর আগে সোমবার ইরান কুয়েতের পানি ও বিদ্যুৎ স্থাপনায় হামলা চালায়। তবে মঙ্গলবারের হামলায় কোন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   বাহরাইন  কুয়েতে  ইরান  হামলা  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: