ইরানের পাল্টা হামলা, হরমুজে দুই তেলবাহী জাহাজে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব হিসেবে বাহরাইন ও কুয়েতে থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক

2026-07-21T14:25:38+00:00
2026-07-21T14:25:38+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানের পাল্টা হামলা, হরমুজে দুই তেলবাহী জাহাজে আগুন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ২:২৫ পিএম 
সবশেষ মার্কিন হামলার সময় ইরানের একটি অজ্ঞাত স্থানে বিস্ফোরণ। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব হিসেবে বাহরাইন ও কুয়েতে থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

মঙ্গলবার (২১ জুলাই) আইআরজিসি দাবি করে, হরমুজ প্রণালীর দক্ষিণাঞ্চলীয় রুট দিয়ে চলাচলের সময় বিস্ফোরণের ঘটনায় দুটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যায়। তবে এসব ঘটনায় জাহাজগুলোর ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত হয়নি।

এর কিছুক্ষণ পর যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, হরমুজ প্রণালিতে একটি তেলবাহী জাহাজ অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

একই সময়ে একটি গ্রিক শিপিং কোম্পানিও তাদের দুটি জাহাজে হামলার কথা জানিয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক অবকাঠামো ও নৌ সক্ষমতা লক্ষ্য করে নতুন দফায় হামলা চালায়। 

মার্কিন সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য হুমকি তৈরি করতে পারে এমন স্থাপনাগুলোকে লক্ষ্য করেই এসব অভিযান চালানো হয়েছে।

মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়ায় বাণিজ্যিক জাহাজ চলাচল কমে গেছে। নিরাপত্তা ঝুঁকির কারণে অনেক জাহাজ এই নৌপথ এড়িয়ে চলার চেষ্টা করছে।

সূত্র: স্কাই নিউজ

সময়ের আলো/এমকে


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: