জামালপুরে বাস-সিএনজির সংঘর্ষে নিহত ২

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

জামালপুর সদর উপজেলার নান্দিন মুদিপাড়া এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এ

2026-07-22T22:49:44+00:00
2026-07-22T22:49:44+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
সারাদেশ
জামালপুরে বাস-সিএনজির সংঘর্ষে নিহত ২
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১০:৪৯ পিএম 
ছবি : সময়ের আলো
জামালপুর সদর উপজেলার নান্দিন মুদিপাড়া  এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। 

বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা গ্রামের মো. বিল্লাহ হোসেন (৫০)।  নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে,জামালপুর থেকে ছেড়ে যাওয়া রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা জামালপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।


জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হলেও অপরজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   জামালপুর  বাস-সিএনজি  সংঘর্ষ  নিহত  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: