ভারতে জেন-জিদের আন্দোলনে এবার সালমান খানের সমর্থন

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

ভারতের চলমান সিজেপি আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। উন্নত শিক্ষাব্যবস্থার দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের প্রশংসা করলেও, এ

2026-07-23T00:11:32+00:00
2026-07-23T00:17:16+00:00
 
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
আনন্দ সময়
ভারতে জেন-জিদের আন্দোলনে এবার সালমান খানের সমর্থন
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১২:১১ এএম  আপডেট: ২৩.০৭.২০২৬ ১২:১৭ এএম
সালমান খান। ছবি : সংগৃহীত

ভারতের চলমান সিজেপি আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। উন্নত শিক্ষাব্যবস্থার দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের প্রশংসা করলেও, এ আন্দোলনকে রাজনীতিকরণ না করার আহ্বান জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরোনো ছবি শেয়ার করে সালমান খান বলেন, আন্দোলন সহিংস রূপ নেওয়ায় তিনি দুঃখ পেয়েছেন। একই সঙ্গে আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেন তিনি।

প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে ‘অত্যন্ত গুরুতর বিষয়’ উল্লেখ করে সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার প্রশংসা করেন সালমান। পাশাপাশি সন্তানদের পাশে থাকার জন্য অভিভাবকদেরও ধন্যবাদ জানান তিনি।

পোস্টে তিনি লেখেন, ‘এই আন্দোলন, এই প্রতিবাদ-এটাই সঠিক পথ।’ শিক্ষার্থীদের ‘সাহসী’ আখ্যা দিয়ে তিনি বলেন, শিক্ষার প্রতি তাদের এই প্রতিশ্রুতি ভারতকে গর্বিত করবে।

আরও পড়ুন

সালমান আরও বলেন, এটি শিক্ষার্থী ও শিক্ষাব্যবস্থার বিষয়। তাই রাজনৈতিক দলগুলোর প্রতি এ আন্দোলনের নিয়ন্ত্রণ না নেওয়ার আহ্বান জানান তিনি।

বার্তার শেষাংশে তিনি আশা প্রকাশ করেন, সরকার শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে। একদিন বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ শিক্ষা নিতে ভারতে আসবে এবং ভারত একটি বৈশ্বিক শিক্ষা কেন্দ্রে পরিণত হবে বলেও মন্তব্য করেন এই বলিউড অভিনেতা।

সময়ের আলো/আরবিএন 



  বিষয়:   সালমান খান  ভারত  জেন-জি 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: